প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১: ১৯। আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামানের লেখা ‘শুধু মাধবীর জন্য’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি।
অনুষ্ঠানে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, মন্ত্রী মো. আসাদুজ্জামান তার এই গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার যে আকুতি প্রকাশ করেছেন, তা যেন অব্যাহত থাকে। তিনি আরও বলেন, লেখক তার বইয়ে বিভিন্ন বিষয় অত্যন্ত যথার্থভাবে ফুটিয়ে তুলেছেন। চিফ হুইপ এ সময় গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, দেশ বাঁচাতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দুই সন্তানকে নিয়ে দেশত্যাগ করেননি; বরং এ দেশকেই একমাত্র ঠিকানা হিসেবে বেছে নিয়েছিলেন।
বইটির লেখক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন, আমি লেখক হওয়ার জন্য লিখি না। মাধবী—যা একটি কাল্পনিক নাম—তার কাছে আমি আমার নিত্যদিনের অন্তর্জ্বালা, দুঃখ, ভালোলাগা, উপেক্ষা ও অবহেলার দহনগুলো তুলে ধরি। যখন এসব অনুভূতি আমাকে পোড়ায়, তখনই আমি লিখি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এবং শিরীন সুলতানা উপস্থিত ছিলেন। এছাড়া অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং দুর্বা গ্রুপের চেয়ারম্যান এ কিউ এম ডি আহমেদ সুমন অনুষ্ঠানে অংশ নেন। কথাসাহিত্যিক সাদাত হোসাইন অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রতিধ্বনির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শিমুল পারভীন।
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
This website uses cookies.