ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ‘ভোট ব্যাংক’ ভাবার দীর্ঘদিনের ধারণা ও কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমীর এক র্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে যারা এই ধারণা পুঁজি করে রাজনৈতিক সুবিধা বা ফায়দা লুটতে চেয়েছিল, দেশের সচেতন জনগণ তাদের সেই ভুল ধারণা সম্পূর্ণ ভেঙে দিয়েছেন।
র্যালিতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সব নাগরিকের সমঅধিকারের ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে কারও নিজেকে সংখ্যালঘু ভাবার প্রয়োজন নেই। সবাইকে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিকত্বের ভিত্তিতে নিজেদের পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এখানে ধর্মীয় পরিচয় থাকতে পারে, তবে তা কোনোভাবেই মুখ্য নয়। আমরা সবাই প্রথমত এ দেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই।
সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী—সবাই ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে যার যার আচার-অনুষ্ঠান ও উৎসব স্বাধীনভাবে পালন করবেন। তবে জাতীয়তার ক্ষেত্রে সবার পরিচয় হবে এক এবং তা হলো আমরা সবাই বাংলাদেশের নাগরিক। দেশের সংবিধানে সবার ধর্মচর্চা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার যে দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হয়েছে, রাষ্ট্র তা পুরোপুরি নিশ্চিত করবে বলে তিনি আশ্বস্ত করেন।
সংবিধানের ধারা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। সব ধর্মের মানুষের উপাসনালয় স্থাপন, উপাসনালয়ের স্বাধীনতা এবং এর দায়িত্বে থাকা ব্যক্তিদের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমী উপলক্ষে র্যালিতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…
ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…
বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…
This website uses cookies.