Header Premium (728×90)

Categories: জাতীয়

ট্রেন থেকে ফেলে দেওয়া শিশুকে হাসপাতালে নিলেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি

মৌলভীবাজারের কুলাউড়ায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। বুধবার বিকেলে কুলাউড়া রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে তিনি তাকে হাসপাতালে নিয়ে যান।

উদ্ধারকারী ব্যক্তির নাম খোকন চৌধুরী (৪৮)। তাঁর বাড়ি চট্টগ্রামের জোরারগঞ্জ থানার তেতুয়া গ্রামে। তিনি একসময় পল্লিচিকিৎসক ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন। তাঁর স্ত্রী সন্ধ্যা রানী গ্রাম পুলিশ সদস্য হিসেবে কাজ করেন। খোকন চৌধুরী বেশ কয়েক দিন ধরে অসুস্থ এবং কাউকে কিছু না বলে প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে পড়েন বলে তাঁর স্বজনেরা জানান। তাঁকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য পরিবারের সদস্যরা কুলাউড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার বিকেল চারটার দিকে উপজেলার ছকাপন এলাকার কয়েকজন স্থানীয় ব্যক্তি শিশুটিকে নিয়ে জরুরি বিভাগে আসেন। এ সময় শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে কুলাউড়া রেলওয়ে থানা-পুলিশ এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা সেখানে উপস্থিত হন।

চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ইন্টারনাল ফ্র্যাকচার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি জানায়, সে ট্রেনে পানির বোতল বিক্রি করত। কয়েকজন লোক তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর থেকে সে আর কিছু মনে করতে পারছে না। নিজের নাম-ঠিকানাও সে বলতে পারেনি।

কুলাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) অমর চন্দ্র বিশ্বাস জানান, খোকন চৌধুরী মানসিকভাবে অসুস্থ হলেও তিনি শিশুটির প্রতি মানবিকতা প্রদর্শন করেছেন। তিনি সারা রাত হাসপাতালে শিশুটির পাশে বসে ছিলেন এবং মাঝেমধ্যে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। ওষুধের প্রভাবে শিশুটি বুধবার বিকেল থেকেই ঘুমাচ্ছে। কুলাউড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা কর্মী জাহানারা বেগম জানিয়েছেন, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্রেনে পানির বোতল বিক্রি করত শিশুটি (১১)।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…

19 minutes ago

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

55 minutes ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

1 hour ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

1 hour ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

1 hour ago

সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…

1 hour ago

This website uses cookies.