Header Premium (728×90)

Categories: জাতীয়

অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

সরকারি দায়িত্ব পালনে অবহেলা, আইনানুগ আদেশ অমান্য এবং দীর্ঘ সময় বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলের চারজন প্রভাবশালী পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ডিএমপি ডিবির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার রায়, ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার, রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুক।

বিভাগীয় তদন্তে চার কর্মকর্তার বিরুদ্ধেই অসদাচরণ ও কর্মস্থল থেকে পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। কর্তৃপক্ষ তাদের কারণ দর্শানোর নোটিশ এবং দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দিলেও তারা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। বিভাগীয় কার্যক্রম শেষে তাদের বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে পাঠানো হলে কমিশনও তাতে সম্মতি দেয়। পরবর্তীতে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি গত ২৭ আগস্ট তাদের বরখাস্তের চূড়ান্ত অনুমোদন দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

নতুন তিন আইনে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা সংকুচিত হয়েছে: এইচআরডব্লিউ

বাংলাদেশে নতুন তিনটি আইনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস…

2 minutes ago

৮৫ বছর বয়সে না ফেরার দেশে মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান

জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান ৮৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭৩…

5 minutes ago

নবীনগরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন শারমিন সুলতানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।

7 minutes ago

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ও কূটনৈতিক তৎপরতা

যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…

23 minutes ago

টাঙ্গাইলে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…

26 minutes ago

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…

30 minutes ago

This website uses cookies.