Header Premium (728×90)

Categories: জাতীয়

মির্জাপুরে আড়াই বছরের শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে মা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামে আড়াই বছরের শিশু আব্দুল্লাহর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। গত ২৪ আগস্ট সোমবার বিকেলে নিজ বাড়িতে মায়ের সঙ্গে খেলার সময় শিশুটি মারা যায়। শিশুটির মা বৃষ্টি আক্তার স্বজনদের কাছে দাবি করেছিলেন, আব্দুল্লাহ বিছানা থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এরপর তাকে দ্রুত মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তবে শিশুটির মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। এ ঘটনায় শিশুটির বাবা ওয়াসীম মিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় স্ত্রী বৃষ্টি আক্তারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সন্তানের অকাল মৃত্যুতে শোকার্ত বাবা ওয়াসীম মিয়া বলেন, নিজের সন্তানকে যে মারতে পারে, আমি তার ফাঁসি চাই।

নিহত আব্দুল্লাহর দাদা-দাদী অভিযোগ করেছেন, বৃষ্টি আক্তারের পরকীয়া সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের পরিবারে বিরোধ চলছিল। তাদের দাবি, সেই পারিবারিক কলহের জের ধরেই শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তারা এই পাষণ্ড মায়ের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মির্জাপুর থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত মা বৃষ্টি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশ জানিয়েছে, ১৬৪ ধারার জবানবন্দিতে অভিযুক্ত বৃষ্টি আক্তার নিজের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

3 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

11 minutes ago

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

29 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

38 minutes ago

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…

1 hour ago

এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি

চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…

1 hour ago

This website uses cookies.