Header Premium (728×90)

Categories: জাতীয়

অতীত ভোলা যায় না, তবে অতীতে আটকে থাকা যায় না: দীনেশ ত্রিবেদী

অতীত নিয়ে আটকে থাকলে উন্নয়নকাজ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, অতীত ভোলা যায় না, তবে অতীতে আটকে থাকাও যায় না।

বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, দ্বিপক্ষীয় এই বৈঠকে স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ভারতের হাইকমিশনার এ সময় তাঁদের দেশের স্থানীয় নির্বাচনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। প্রতিমন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরেই বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকারকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার বলেন, তিনি এ বিষয়ে কথা বলতে চান না এবং এ বিষয়ে কথা বলা উচিতও নয়। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যা ভালো বুঝবে, তা–ই হবে। দুই-তৃতীয়াংশ আসনে জয়ী দল ক্ষমতায় আছে, তাই দেশের অবস্থা তারা ভালো বুঝবে।

দীনেশ ত্রিবেদী বলেন, তাঁদের প্রধান লক্ষ্য হচ্ছে দুই দেশের জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা। তিনি বলেন, তিনি না থাকলেও আরেকজন আসবেন, তবে সিদ্ধান্ত একই থাকবে। তিনি আরও যোগ করেন, আমরা যা সিদ্ধান্ত নিই, তার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। তাই সাধারণ মানুষের জন্য যা ভালো হয়, আমাদের দায়িত্ব হচ্ছে তা করা।

প্রতিবেশী হিসেবে দায়িত্ব বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, আমরা সবাই সমান, কেউ বড় বা ছোট নয়। স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ৩০ মিনিটের এই বৈঠক থেকে তিনি অনেক কিছু শিখতে পেরেছেন বলেও জানান। এছাড়া দ্বিপক্ষীয় এই বৈঠকে অবাধ বাণিজ্য নিয়েও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী কোনো মন্তব্য করেননি। তবে তিনি দুই দেশ মিলেমিশে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভারত ও বাংলার একই আকাশ, একই বাতাস এবং একই যন্ত্রণা রয়েছে। চ্যালেঞ্জ থাকবে, তবে সেই চ্যালেঞ্জ মাথায় রেখেই এগিয়ে যেতে হবে বলে তিনি মন্তব্য করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…

5 minutes ago

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…

14 minutes ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…

17 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…

25 minutes ago

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…

43 minutes ago

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…

53 minutes ago

This website uses cookies.