দেশের চরাঞ্চল ও দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের দায়িত্ব পালনে উৎসাহিত করার লক্ষ্যে দূরত্বভিত্তিক বিশেষ ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই ভাতার কাঠামো নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি বিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান, যাতায়াতের দূরত্ব এবং যোগাযোগব্যবস্থার বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হবে।
রোববার রংপুরের পিটিআই অডিটোরিয়ামে বিভাগীয় উপপরিচালকের কার্যালয় আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি করা এবং অঞ্চলভেদে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনা জরুরি। স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রকৃত দুর্গম এলাকাগুলো চিহ্নিত করে মাঠপর্যায়ের মতামতের ভিত্তিতে এই ভাতার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে তিনি প্রাথমিক বিদ্যালয়ে প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান করানোর প্রচলিত সংস্কৃতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
কর্মশালায় শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও আনন্দময় করে তোলার লক্ষ্যে বেশ কিছু নতুন পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে আগামী বছর থেকে পাইলট প্রকল্পের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ‘সায়েন্স টয়’ কার্যক্রম চালু করা, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে নতুন কারিকুলামে আটটি ক্রীড়া কার্যক্রম বাধ্যতামূলক করা এবং প্রাথমিক শিক্ষা প্রশাসনের প্রতিটি স্তরে কার্যকর নেতৃত্ব কাঠামো গড়ে তোলা। এই কাঠামোয় দায়িত্ব, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইসরাত জাহান। এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিল্লিতে 'লেহরা দো তিরঙ্গা' মিছিলে যোগ দেওয়ার ঠিক আগে তেলাপোকা জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে…
ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি আসছে। ছেলে ও মেয়েদের সমন্বয়ে এক দিনে ৮০ ওভারের এই…
গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে পড়ে থাকা একটি হলুদ রঙের বোতল কুড়িয়ে নেওয়ার পর বিস্ফোরণে নূর…
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে…
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে…
দিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি থেকে সরে আসতে অভিজিৎ দিপকের বাড়িতে গিয়ে নোটিশ…
This website uses cookies.