কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে চকরিয়া থানার একদল পুলিশ পৌর সদরের সায়মা প্লাজা থেকে তাকে আটক করে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আটকের সময় তিনি ওই স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপচারিতায় ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সাবেক মেয়র আলমগীর চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় আটক করা হয়েছে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি। ওসি জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য সোমবার সকালে জানানো হবে।
সাবেক মেয়রের শ্যালক ব্যবসায়ী মোহাম্মদ সোহেল জানান, তার বোন জামাইয়ের শনিবার রাতে ঢাকায় যাওয়ার কথা ছিল। যাত্রার আগে তিনি সায়মা প্লাজায় বিশ্রাম নিচ্ছিলেন। রাত সোয়া ৯টার দিকে পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়। শ্যালক সোহেল আরও জানান, কী কারণে বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
This website uses cookies.