Header Premium (728×90)

Categories: জাতীয়

১১ সংসদীয় আসনের সীমানায় প্রশাসনিক সমন্বয়, ইসির নতুন গেজেট প্রকাশ

দেশের ১১টি সংসদীয় আসনের সীমানায় প্রশাসনিক সমন্বয় এনে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার প্রকাশিত এই গেজেটে নবগঠিত কয়েকটি উপজেলা ও ইউনিয়ন পরিষদকে সংশ্লিষ্ট সংসদীয় আসনের সীমানার অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে কাগজে-কলমে এই সংশোধন আনা হলেও বাস্তবে সংশ্লিষ্ট আসনগুলোর ভোটার এলাকা বা সীমানায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। মূলত নতুন প্রশাসনিক ইউনিট গঠনের সঙ্গে সংসদীয় আসনের সীমানার তথ্য সামঞ্জস্যপূর্ণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন গেজেটের আওতাভুক্ত ১১টি সংসদীয় আসন হলো—ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।

ইসির গেজেট অনুযায়ী, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসন ঠাকুরগাঁও-১। ঠাকুরগাঁও সদর উপজেলা ভেঙে গঠিত নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলাকে এই আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে। গত মে মাসে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর সভায় উপজেলা দুটি অনুমোদন দেওয়া হয়।

বগুড়া-২ সংসদীয় আসনে শিবগঞ্জ উপজেলার পাশাপাশি নবগঠিত মোকামতলা উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা গত মে মাসে নিকার বৈঠকে অনুমোদন পায়। ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে গত জুলাই মাসে নিকার বৈঠকে অনুমোদিত দক্ষিণ গফরগাঁও উপজেলাকে। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, ওই ইউনিয়ন বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম আলাদা করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়, যা গত মে মাসে নিকার অনুমোদন দেয়।

কুমিল্লা-৩ সংসদীয় আসনে মুরাদনগর উপজেলার সঙ্গে গত জুলাই মাসে নিকার বৈঠকে অনুমোদিত বাঙ্গরা উপজেলাকে যুক্ত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ি উপজেলার সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা এবং কক্সবাজার-১ সংসদীয় আসনে নবগঠিত মাতারমুহুরি উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সাংবাদিক লুৎফুর জামান ফকিরকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।…

27 minutes ago

ফেসবুকে মৃত্যুর পর প্রোফাইল: স্মারক না ডিলিট, সিদ্ধান্ত আপনার

ফেসবুক ব্যবহারকারীর মৃত্যুর পর তার প্রোফাইলটি স্মারক হিসেবে সংরক্ষণ করা বা চিরতরে ডিলিট করার বিষয়ে…

28 minutes ago

ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প

ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ তৈরি করা একটি বিতর্কিত আইনের প্রয়োগ…

31 minutes ago

নতুন লুকে নুসরাত ফারিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

কালো পোশাকে নতুন এক ব্যক্তিত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার এই…

46 minutes ago

শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে ধূমপান করতে দেখে ক্ষোভ প্রকাশ করেন…

47 minutes ago

বাবার পাশে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর লাশ ৫৩ ঘণ্টা পর উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী শিশু রাইয়ান নিখোঁজের ৫৩ ঘণ্টা পর…

50 minutes ago

This website uses cookies.