Header Premium (728×90)

Categories: জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দেশে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে এবং ৮৬৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টার চিত্র তুলে ধরা হয়। এই সময়ে নতুন করে আরও ৫৭ জনের দেহে হাম শনাক্ত হয়েছে, যা নিয়ে নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৫৩ জনে পৌঁছেছে। এছাড়া একই সময়ে আরও ৮৮৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যার ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাসপাতালগুলোতে মোট ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

বাজারে সিন্ডিকেট নয়, সুস্থ প্রতিযোগিতা জরুরি: প্রতিযোগিতা কমিশন

দেশের অর্থনৈতিক উন্নয়নে বাজার ব্যবস্থায় সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা অপরিহার্য, কোনো ধরনের সিন্ডিকেট নয়। ব্যবসা-বাণিজ্যে…

2 minutes ago

বিটিএস ভক্ত তিন কিশোরী উদ্ধার: যেভাবে বাড়ি ফিরল তারা

টিকটকে আসক্ত ও বিটিএস ব্যান্ডের ভক্ত পাবনার তিন কিশোরী অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে…

1 hour ago

জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সফল অংশগ্রহণ ও বিশ্বমঞ্চে দেশের অঙ্গীকার তুলে ধরার…

1 hour ago

বিলাইছড়িতে বিজিবির হেফাজত থেকে ২ ভারতীয়কে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া গাছবাগান এলাকায় বিজিবির হাতে আটক দুই ভারতীয় নাগরিককে স্থানীয়…

3 hours ago

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি বিশু, সম্পাদক ওয়াহেদ

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নতুন কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। অ্যাডভোকেট মোহা. সোলায়মান বিশু সভাপতি ও…

3 hours ago

খালাসের পরও ৮ বছর জেল, ইব্রাহিমকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রুল

খুলনার বটিয়াঘাটার বাসিন্দা ইব্রাহিম শেখকে খালাসের পরও অতিরিক্ত আট বছর কারাভোগ করতে হওয়ায় কেন ৫…

3 hours ago

This website uses cookies.