জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম মন্তব্য করেছেন যে, বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবে এনসিপি চাঁদপুর জেলা সাংগঠনিক সমন্বয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, যখনই বিএনপির সমালোচনা করা হয়, দলটির বন্ধুরা মনে করেন এটি তাদের বিরোধিতা। কিন্তু তিনি স্পষ্ট করেন যে, বিএনপি ব্যর্থতার দিকে এগিয়ে যাওয়া যেমন তাদের জন্য ক্ষতিকর, তেমনি বাংলাদেশের জন্যও তা ক্ষতিকর। তিনি বিএনপিকে কেবল সংসদের ভেতরে ও বাইরে কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রতিটি মন্ত্রণালয়কে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর জোর দেন তিনি।
দেশের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সারজিস আলম বলেন, একজন শিক্ষককে এভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। পুরো বাংলাদেশে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা ঘটছে। তিনি আশা প্রকাশ করেন যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা এসব ঘটনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন, বিচার নিশ্চিত করবেন এবং ঘোষিত রায় বাস্তবায়ন করবেন।
সারজিস আলম আরও জানান, এনসিপি সংসদে ও সংসদের বাইরে তাদের ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দলটির পক্ষ থেকে সরকারের ১৮০ দিনের ব্যর্থতা ও আমলনামা জনগণের সামনে তুলে ধরা হয়েছে। তিনি বিএনপিকে পরামর্শ দিয়ে বলেন, নেতিবাচক প্রতিক্রিয়া না দেখিয়ে সমালোচনা থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভুল-ত্রুটি সংশোধনের চেষ্টা করা উচিত। সরকার পরিচালনার দায়িত্বে থাকা যেকোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা হওয়া স্বাভাবিক এবং এটিকে বিরোধিতা হিসেবে না দেখে সংশোধনের সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত।
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদ সদস্য সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) ও রাজনৈতিক পরিষদ সদস্য আতাউল্লাহ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক রিফাত রশিদ, এনসিপি চাঁদপুর জেলার আহ্বায়ক মো. মাহবুব আলম ও সদস্য সচিব আমানুল্লাহ পাটোয়ারীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারির ঘটনায় গুরুতর আহত আলমগীর হোসেন (২৭) নামের এক যুবক চিকিৎসাধীন…
সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত সাত মাসে ঢাকাসহ…
চুয়াডাঙ্গায় বিভিন্ন রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে ৩১…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর ব্রিজের ফাটল মেরামতের কাজের কারণে শুক্রবার সন্ধ্যা থেকে দাউদকান্দি পর্যন্ত…
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করার সময় লিফট থেকে পড়ে উজ্জ্বল খন্দকার…
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে…
This website uses cookies.