Header Premium (728×90)

Categories: জাতীয়

চট্টগ্রামের ভাটিয়ারিতে নতুন সমরাস্ত্র কারখানা করবে সেনাবাহিনী

গাজীপুরের পর এবার চট্টগ্রামের ভাটিয়ারিতে নতুন একটি সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলস্ লিমিটেডের প্রায় ৫৫ একর জমি সেনাবাহিনীর অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জমি হস্তান্তরের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, বিটিএমসির চেয়ারম্যান এবং সেনাবাহিনীর পক্ষে চট্টগ্রামের ইস্টার্ন সার্কেলের মিলিটারি এস্টেট অফিসার জমি হস্তান্তর চুক্তিতে স্বাক্ষর করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার ৫৪ দশমিক ৯৯ একর আয়তনের এই জলিল টেক্সটাইল মিলটি প্রতীকী মূল্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়, যার নীতিগত অনুমোদন গত ১ জুলাই অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি থেকে পাওয়া গিয়েছিল।

উল্লেখ্য, ১৯৬১ সালে ব্যক্তিগত মালিকানায় প্রতিষ্ঠিত জলিল টেক্সটাইল মিলটি স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয়করণ করে বিটিএমসির অধীনে নেওয়া হয়েছিল। তবে অব্যবস্থাপনা ও লোকসানের কারণে ২০০৪ সালে মিলটির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রের একমাত্র অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি সম্প্রসারণের ফলে আধুনিক সমরাস্ত্র ও গোলাবারুদের দেশীয় উৎপাদন বৃদ্ধি পাবে। এটি বৈদেশিক নির্ভরতা হ্রাস করার পাশাপাশি দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। এছাড়া, সমরাস্ত্র উৎপাদনে স্বনির্ভরতা ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জনে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এর আগে ১৯৭০ সালে গাজীপুরের চতর এলাকায় তিন শতাধিক একর জমিতে দেশের একমাত্র সামরিক কারখানাটি প্রতিষ্ঠিত হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

বাজেট সংকটে ইসরাইলি সেনাবাহিনী, ব্যাহত হচ্ছে সামরিক প্রস্তুতি

বাজেট সংকটের কারণে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন চিফ অব স্টাফ…

10 minutes ago

যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে তেলেগু পরিচালক পবন সাদিনেনি গ্রেপ্তার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলা ও শারীরিক নির্যাতনের অভিযোগে তেলেগু চলচ্চিত্র নির্মাতা পবন সাদিনেনিকে…

24 minutes ago

মক্কায় গিয়ে তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর বার্তা দিলেন রাখি সাওয়ন্ত

পবিত্র মক্কায় আধ্যাত্মিক সফরে গিয়ে নিজের দেশের তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর বার্তা দিলেন আলোচিত অভিনেত্রী…

39 minutes ago

চীন-নেপাল সীমান্তে নতুন হ্রদ, তীর ভেঙে বন্যার বড় শঙ্কা

চীন-নেপাল সীমান্তে নতুন একটি হ্রদ তৈরি হওয়ায় তীর ভেঙে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তিব্বতের গিরং…

44 minutes ago

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে জামায়াত আমিরের কড়া প্রতিবাদ

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। বিরোধীদলীয় নেতা ডা.…

53 minutes ago

পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

আংশিক সংস্কারের অভিযোগ তুলে জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপনের…

1 hour ago

This website uses cookies.