জাতীয় পুরস্কার প্রদানের উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রস্তাব যাচাই-বাছাই ও চূড়ান্ত সুপারিশ প্রণয়নের জন্য ১০ সদস্যবিশিষ্ট ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই কমিটি পুনর্গঠনের বিষয়টি জানানো হয়েছে।
পুনর্গঠিত এই মন্ত্রিসভা কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এবং শিল্প, বস্ত্র ও পাট ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
প্রতিমন্ত্রীদের মধ্যে এই কমিটিতে স্থান পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীও পদাধিকারবলে এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক…
আবুধাবি টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে পঞ্চাশোর্ধ রান…
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সিরাজগঞ্জের মার্কেট ও ফুটপাতগুলোতে শুরু হয়েছে কেনাকাটার ধুম। ক্রেতাদের ভিড় বাড়ার পাশাপাশি…
শরতের পড়ন্ত বিকেলে পাবনার ভাঙ্গুড়ায় গুমানি নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পানসি নৌকা বাইচ-২০২৬। নদীর দুই…
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের…
অক্টোবর মাসে ভারতের রাজপথজুড়ে তরুণদের ব্যাপক বিক্ষোভ ও মোদি সরকারের কঠোর দমনপীড়নের প্রেক্ষাপটে নরেন্দ্র মোদির…
This website uses cookies.