Header Premium (728×90)

Categories: জাতীয়

জ্বালানি খাতে অব্যবস্থাপনা নিয়ে সংসদে রুমিন ফারহানার তীব্র সমালোচনা

জাতীয় সংসদ অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের তীব্র সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত অধিবেশনে তিনি সরকারের বিভিন্ন খাতের ব্যর্থতা ও অব্যবস্থাপনা নিয়ে কথা বলেন।

জ্বালানি খাতের পরিস্থিতি নিয়ে রুমিন ফারহানা বলেন, গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে দুষ্টু লোকেরা বলে, ‘টুকু আসে, টুকু যায়’। এই আসে, এই যায় কতক্ষণ থাকে, তা সাধারণ মানুষ বুঝতে পারে না। তিনি আরও অভিযোগ করেন, একদিকে বিদ্যুতের হাহাকার ও গ্যাসের দুষ্প্রাপ্যতা, অন্যদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললে জানা যায়, দেশে পররাষ্ট্রমন্ত্রীর মতো ৬৪ জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে হয়তো মন্দ হতো না। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা নিয়ে সংসদে প্রশ্ন তুললে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যঙ্গ বা বাক্চাতুর্য দিয়ে বিষয়টি এড়িয়ে যান।

মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি খাতের নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বর্তমানে বাজারে সবজির দাম ৮০ টাকার নিচে নয়। ডিম ও মিনিকেট চালের দাম বৃদ্ধি এবং টিসিবির লাইনে মানুষের দীর্ঘ সারি সরকারের ব্যর্থতার প্রমাণ। তিনি আরও জানান, সরকার ক্ষমতায় আসার পর ৯০০-এর বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন। অথচ সরকার এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল।

এর আগে, প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের শব্দচয়ন নিয়ে জাতীয় সংসদে হট্টগোল হয়। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের ঘটনায় ১২ সাবেক উপদেষ্টার নিন্দা

ড. মুহাম্মদ ইউনূসকে ধারাবাহিকভাবে হয়রানি ও অনলাইনে অপপ্রচারের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন…

4 minutes ago

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে…

11 minutes ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির…

35 minutes ago

বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার…

47 minutes ago

ভাঙ্গুড়ায় গুমানী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

পাবনার ভাঙ্গুড়ায় গুমানী নদীতে আয়োজিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে পাবনা ও সিরাজগঞ্জের…

50 minutes ago

বেনাপোলে চার পূজামণ্ডপে বিএনপির নেতার আর্থিক অনুদান প্রদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল পৌর এলাকার চারটি পূজামণ্ডপে ব্যক্তিগত অর্থায়নে আর্থিক অনুদান দিয়েছেন পৌর…

52 minutes ago

This website uses cookies.