নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া নবজাতকের জৈবিক বাবা হিসেবে মামলার আসামি মাদরাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের পরিচয় ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নিশ্চিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই প্রতিবেদন উপস্থাপনের পর বিষয়টি নিশ্চিত করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবীর রুবেল। আদালতে অভিযুক্ত শিক্ষককে হাজির করা হয় এবং আগামী ৬০ দিনের মধ্যে মামলাটির বিচারকাজ শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন পিপি।
মামলা সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী সাগর একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদরাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন। একপর্যায়ে শিশুটি অসুস্থ বোধ করলে এবং তার শরীরে শারীরিক পরিবর্তন দেখা দিলে গত ১৮ এপ্রিল তার মা মদন পৌর শহরের একটি ক্লিনিকে মেয়েকে নিয়ে পরীক্ষা করান। সেখানে চিকিৎসক জানান, শিশুটি অন্তঃসত্ত্বা।
এই ঘটনার প্রেক্ষিতে ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদরাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর বিরুদ্ধে মামলা করেন। গত ৬ মে র্যাব তাকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করে এবং পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত অভিযুক্তের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে গত ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে গত ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়। পরে নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই পুলিশ আদালতে আবেদন করে। আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ডিএনএ প্রতিবেদন আদালতে উপস্থাপনের মধ্য দিয়ে মামলাটিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত বিচার শেষ করে ভুক্তভোগী শিশু ও তার নবজাতকের নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
গুম ও খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র প্রদান করলেন…
যশোর শহরের ব্যস্ত সড়কের ফুটপাতে গড়ে ওঠা মেঠো শাকসবজির বাজারে কম দামে মিলছে ফরমালিনমুক্ত পণ্য।…
লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। এছাড়া অবৈধ অস্ত্রের…
গুমের প্রতিটি ঘটনার সত্য উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনা ন্যায়বিচার প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত বলে…
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের লড়াইয়ের আগে বাংলাদেশের পেস বোলিং ইউনিট নিয়ে বেশ সতর্ক দক্ষিণ…
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় পুরোনো প্রেমকে বিদায় জানাতে দুধ দিয়ে গোসল করেছেন তারিকুল…
This website uses cookies.