দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মৃত ৫ শিশু হামের উপসর্গজনিত কারণে মারা গেলেও, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরাসরি ৮৩ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ১৪৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪৬ শিশু।
গত ১৫ মার্চ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সার্বিক পরিস্থিতির তথ্যে দেখা যায়, এই সময়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৩৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৩৯ জনের মৃত্যু হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৫২ জনে এবং নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৪৮৭ জন। মোট ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসার পর ১ লাখ ২৬ হাজার ৯২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এই সময়ে নতুন করে ১,০৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪৬ শিশু।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে সাহেব আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিজ বাহিনীর…
আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত…
নেত্রকোণার মদন উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিবাহ…
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে…
রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা…
This website uses cookies.