সিলেটের বিয়ানীবাজার উপজেলার সোনাই নদীতে পূর্বনির্ধারিত আগামী শুক্রবারই নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। স্থানীয় লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের পর আয়োজকরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ‘তৌহিদি জনতার’ ব্যানারে কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির পাশাপাশি নৌকাবাইচ বন্ধের দাবিতে সভা করেছিলেন। এক সপ্তাহ ধরে চলা এই বিরোধের বিষয়টি গণমাধ্যমে উঠে এলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিয়ানীবাজারের ইউএনও উম্মে হাবিবা মজুমদার বিষয়টি সমাধানের জন্য লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলওয়ার হোসেনকে দায়িত্ব দেন।
এরই ধারাবাহিকতায় গত রাতে উপজেলার বারইগ্রাম বাজারে একটি সভা অনুষ্ঠিত হয়। লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় নৌকাবাইচের আয়োজক এবং এর বিরুদ্ধে আপত্তি জানানো উভয় পক্ষই উপস্থিত ছিলেন। সবার মতামতের ভিত্তিতেই যথাসময়ে নৌকাবাইচ আয়োজনের বিষয়টি চূড়ান্ত করা হয়। বিষয়টি নিয়ে দেলওয়ার হোসেন বলেন, উভয় পক্ষকে নিয়ে ঘটনার সমাধান করা হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক…
আবুধাবি টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে পঞ্চাশোর্ধ রান…
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সিরাজগঞ্জের মার্কেট ও ফুটপাতগুলোতে শুরু হয়েছে কেনাকাটার ধুম। ক্রেতাদের ভিড় বাড়ার পাশাপাশি…
শরতের পড়ন্ত বিকেলে পাবনার ভাঙ্গুড়ায় গুমানি নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পানসি নৌকা বাইচ-২০২৬। নদীর দুই…
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের…
অক্টোবর মাসে ভারতের রাজপথজুড়ে তরুণদের ব্যাপক বিক্ষোভ ও মোদি সরকারের কঠোর দমনপীড়নের প্রেক্ষাপটে নরেন্দ্র মোদির…
This website uses cookies.