বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সমস্যা সরকারের নিয়ন্ত্রণে নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক ওই সেমিনারে অর্থমন্ত্রী জানান, এই সংকট এক মাসে সমাধান হওয়ার মতো নয়। তবে জ্বালানি সংকট সমাধানের জন্য সরকার কাজ করছে এবং তা ধীরগতিতে হলেও সমাধান হবে।
বিনিয়োগের পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ ছাড়া অর্থনীতির উন্নয়ন সম্ভব নয় এবং এজন্য সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি আরও বলেন, একা অর্থমন্ত্রী বা সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় এসে বারবার কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন। ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সরকার বদ্ধপরিকর জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্যে কমিটি গঠন এবং ওয়েবসাইট চালু করা হয়েছে। তবে কোনো বাধার সম্মুখীন হলে ব্যবসায়ীদেরও নিজ উদ্যোগে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সরকারি দপ্তরে অযথা কাগজপত্র চাওয়া ও অনৈতিক অর্থ দাবির কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এই হয়রানি জ্বালানি সংকটের মতো নয় যে এটি সমাধানে দুই বছর সময় লাগবে। সরকার চাইলে এই ‘হয়রানি ট্যাক্স’ বন্ধ করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষমতার…
ভারতের রাজধানী নয়াদিল্লিতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করার উদ্যোগের মধ্যে ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,…
গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণ নিয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই আজিজুল হক…
দিল্লিতে 'লেহরা দো তিরঙ্গা' মিছিলে যোগ দেওয়ার ঠিক আগে তেলাপোকা জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে…
ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি আসছে। ছেলে ও মেয়েদের সমন্বয়ে এক দিনে ৮০ ওভারের এই…
This website uses cookies.