বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তার এই নতুন দায়িত্ব গ্রহণের প্রেক্ষিতে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
অভিনন্দন বার্তায় ইরানের প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে তার দেশের প্রস্তুতির কথা তুলে ধরেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্ব বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
ইরানি প্রেসিডেন্টের বার্তায় আরও বলা হয়, বাংলাদেশের আইনপ্রণেতা ও সংসদীয় প্রতিনিধিরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অঙ্গীকার, দূরদর্শিতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহত করার ক্ষেত্রে তার মূল্যবান অবদানের ওপর যে আস্থা রেখেছেন, তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।
পাশাপাশি, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকার ও জনগণের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন মাসুদ পেজেশকিয়ান। এছাড়া নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্রমবর্ধমান সাফল্য কামনার পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনার কথাও উল্লেখ করা হয়েছে বার্তায়।
নেত্রকোনার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে…
শারদীয় দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে ২৪৫৭ জন সদস্য মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে…
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ইউক্রেন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনীহা বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ…
দেশের সব বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং…
ভোলার লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা ও লিফলেট বিতরণ…
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ৫…
This website uses cookies.