Header Premium (728×90)

Categories: জাতীয়

রামুতে মোটরসাইকেলের ট্যাঙ্কি থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের রামুতে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর থেকে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিটে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে চালক মো. জসিম (৩৫) এবং আরোহী মো. আলমগীরকে (৪৯) জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক পর্যায়ে তারা মাদক বহনের কথা অস্বীকার করলেও, পরে মোটরসাইকেলটি তল্লাশি করে তেলের ট্যাংকির ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবার বড় এই চালানটি উদ্ধার করা হয়।

আটক মো. জসিম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আন্দারমানিক এলাকার মো. মোজাহের মিয়ার ছেলে এবং মো. আলমগীর একই এলাকার মৃত ফয়জুল আহমদের ছেলে। বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার, চোরাচালান এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে রামু ব্যাটালিয়নের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রামু থানায় হস্তান্তর করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সৌদি আরবে হামলার জেরে দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত

সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে…

3 minutes ago

নোয়াখালীতে গ্যারেজে অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

নোয়াখালীর সদর উপজেলায় একটি অটোরিকশার গ্যারেজে যৌথ অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবা, একটি দেশীয় ওয়ান…

9 minutes ago

রংপুর রেঞ্জে সেরা নীলফামারী জেলা পুলিশ

সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্মদক্ষতার বিচারে নীলফামারী জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা…

11 minutes ago

৩৪ বছর বয়সে না ফেরার দেশে ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মেটি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা আরজে মেটি ৩৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের টেক্সাসে শেষ নিঃশ্বাস…

11 minutes ago

সানজি গ্রুপের ১৬ কোটি টাকা আত্মসাৎ: এজিএম পার্থ সারথী গ্রেপ্তার

গ্রাহকদের কাছ থেকে নেওয়া টাকা ব্যাংকে জমা না দিয়ে সফটওয়্যারে জালিয়াতির মাধ্যমে ১৬ কোটি ৬২…

14 minutes ago

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিচারব্যবস্থায় আঘাত: পিল্লাই

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক বিচারব্যবস্থার ওপর নজিরবিহীন আঘাত বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী…

16 minutes ago

This website uses cookies.