নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক দুটি অভিযানে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করেছে। অভিযানে তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং জুয়ার প্রমাণ হিসেবে ১৫০ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে নেত্রকোনা পৌরসভার কাটলী ব্রিজ এলাকায় ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় কাটলী ব্রিজের পূর্ব পাশে একটি মুদিদোকানের ভেতর অনলাইন জুয়া খেলারত অবস্থায় তৌহিদ হাসান খান ওরফে রকিব (৪২) এবং মো. রিপুল উদ্দিন (২৪) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ১৩৬ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়েছে। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই দিন রাত ১০টা ২০ মিনিটে পূর্বধলা থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রাজিব মিয়া (৪০) নামে আরেকজনকে আটক করে ডিবি। তিনি পূর্বধলা উপজেলার হাট বারেঙ্গা গ্রামের বাসিন্দা এবং মৃত স্বপন মেম্বারের ছেলে। নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ওপর বসে অনলাইনে জুয়া খেলার সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ১৪ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা হয়েছে। পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত তিনজনকে শুক্রবার জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের…
চট্টগ্রামের রাউজানে এক অপরাধী গোষ্ঠীর সদস্যরা গ্রেপ্তারের পর নতুন করে সক্রিয় হয়ে উঠছে ডাকাত আলম…
অতীতের রাজপথের আন্দোলন পেছনে ফেলে বর্তমানে পৃথক অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)…
সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন ছোট পর্দার…
ইরানের পারমাণবিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নিজেদের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা ফেলার সামরিক পরিকল্পনা…
লালন সাঁইয়ের দর্শনে মানুষের পরিচয় কোনো জাত, ধর্ম বা বংশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। মানুষের প্রকৃত…
This website uses cookies.