চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মনজুর আলম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বামুনসুন্দর শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে মিঠাছড়া বাজারে সওদা করতে যান মনজুর আলম। বাজার শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া ইউটার্ন এলাকায় পেছন থেকে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ ডাইনামিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনজুর আলম মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার বাসিন্দা। নিহতের ভাতিজা সাকিব হোসাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করার পাশাপাশি চালক মো. সোলায়মানকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। আটক সোলায়মান কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মৃত আবদুল বারেকের ছেলে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুজামান ভূঁইয়া জানান, সড়ক দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। তবে পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পরবর্তীতে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শরীয়তপুরের জাজিরায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে ওজনে কম দেওয়া ও চালের মধ্যে পোকা…
সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেছেন,…
সৌদি আরবের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ১০ই অক্টোবর কিং খালেদ…
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।…
ঢাকার ধানমন্ডি এলাকায় ফুটপাতে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের…
চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাতে বিমান…
This website uses cookies.