পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদগুলোতে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ম্রাসা থোয়াই মারমা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাম্যাচিংকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চেয়ারম্যানদের পাশাপাশি প্রতিটি জেলা পরিষদে ১৪ জন করে সদস্য নিয়োগ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন পরিষদগুলো সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী নিজ নিজ জেলা পরিষদের দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৪ সালের ৭ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত আগের পরিষদগুলো বাতিল ঘোষণা করা হয়েছে।
প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষেরা রাষ্ট্রেরই অংশ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এসব মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।…
আফগানিস্তানের বাদঘিস প্রদেশে খরা ও ফসলহানির জেরে চরম দারিদ্র্যের মুখে পড়ে ঋণ শোধ ও জীবন…
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় প্রধান অভিযুক্ত মিরাজ ওরফে স্পিকার…
ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে…
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ‘স্বৈরাচারী’ বলে অভিহিত করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ…
This website uses cookies.