Header Premium (728×90)

Categories: জাতীয়

নতুন রাষ্ট্রপতি শপথের সাংবিধানিক জটিলতায় আইন মন্ত্রণালয়ের মতামত

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোট প্রক্রিয়া। দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচনের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে এই নির্বাচন ঘিরে নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন—তা নিয়ে প্রশাসনিক ও সাংবিধানিক একটি জট তৈরি হয়েছিল। এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছিল।

মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো ফাইলের প্রেক্ষিতে আইন মন্ত্রণালয় তাদের চূড়ান্ত আইনি মতামত প্রদান করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এই অবস্থায় সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন। তাই বর্তমান প্রেক্ষাপটে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর ক্ষেত্রে ডেপুটি স্পিকারই সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।

নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় প্রায় নিশ্চিত। তবে একাধিক প্রার্থী থাকায় সংবিধানের নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ করা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য আজকের নির্বাচনে ভোটার হিসেবে অংশ নিচ্ছেন। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ জন সদস্যও রয়েছেন। তবে চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা ও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করায় আসনটি শূন্য রয়েছে।

ভোটগ্রহণের পর আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান আয়োজনের মূল দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগের। এই অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতিসহ রাষ্ট্র ও সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি আজ বেলা ১১টায় সরাসরি সম্প্রচার…

28 minutes ago

উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর সাত মাস পর উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, বিদ্যুৎ, পানি ও…

33 minutes ago

বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল ছুড়েছে। এর মধ্যে…

48 minutes ago

উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য

পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানি শাসকশ্রেণি কীভাবে বাংলা ভাষা ও বাঙালি জনগোষ্ঠীর প্রতি ঔপনিবেশিক ও বর্ণবাদী…

53 minutes ago

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম

২০২৬ সালের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স অনুযায়ী, ১২২টি দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম অবস্থানে রয়েছে। সূচকে বাংলাদেশের…

2 hours ago

বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ দেশের লাভজনক স্থাপনা বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার পদক্ষেপকে আত্মঘাতী…

2 hours ago

This website uses cookies.