রংপুরের পীরগঞ্জ পৌরসভার নগর মাতৃসদনে সন্তান প্রসবের জন্য ভর্তি হওয়া এক প্রসূতি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। পীরগঞ্জ পৌরসভার বাস্তবায়নে ও আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত এই নগর মাতৃসদনে চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
নিহত প্রসূতির নাম শ্রাবণী বেগম (১৯)। তিনি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর ছাইগাড়ী গ্রামের রোহানের স্ত্রী এবং মতিয়ার রহমানের একমাত্র মেয়ে।
স্বজনদের সূত্রে জানা গেছে, প্রসববেদনা উঠলে শ্রাবণীকে পীরগঞ্জ পৌরসভার ওসমানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত নগর মাতৃসদনে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং রাত ১১টা পর্যন্ত সেখানে চিকিৎসা চলে। স্বজনদের দাবি, এই সময়ের মধ্যেই শ্রাবণী ও তার নবজাতকের মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি গোপন রেখে রোগীকে অন্য কোথাও নিয়ে যাওয়ার পরামর্শ দেয় বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনার সময় দায়িত্বে ছিলেন ডা. মো. আহসানুল আবেদীন মামুন, যিনি ওই নগর মাতৃসদনের ক্লিনিক ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছেন। অভিযোগের বিষয়ে জানতে তার কার্যালয়ে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অবহেলার অভিযোগ অস্বীকার করেন। ডা. মামুন জানান, রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
এদিকে চিকিৎসায় অবহেলার এই ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শরীয়তপুরের জাজিরায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে ওজনে কম দেওয়া ও চালের মধ্যে পোকা…
সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেছেন,…
সৌদি আরবের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ১০ই অক্টোবর কিং খালেদ…
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।…
ঢাকার ধানমন্ডি এলাকায় ফুটপাতে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের…
চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাতে বিমান…
This website uses cookies.