না ফেরার দেশে চলে গেলেন প্রয়াত সংবাদপাঠের প্রিয় মুখ ডা. এন কে নাতাশা।
দেশের গণমাধ্যমে পরিচিত মুখ সংবাদ উপস্থাপিকা ডা. এন কে নাতাশা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক ছিলেন। গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি আরটিভির প্রতিষ্ঠাকালীন সংবাদ উপস্থাপক ছিলেন। সর্বশেষ মাছরাঙা টেলিভিশনে সংবাদ উপস্থাপিকা হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে মাছরাঙা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদ কমল বলেন, ২০১৯ সালের মাঝামাঝিতে নাতাশার স্তন ক্যানসার ধরা পড়ে। এরপর দেশে এবং দেশের বাইরে চিকিৎসা নেন তিনি। ২০২০ সালের মার্চে তার সার্জারি হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে সুস্থ হয়ে উঠে পুনরায় সংবাদপাঠ শুরু করেন। কিন্তু ওই বছরের ডিসেম্বর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। এরপর বৃহস্পতিবার রাতে হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
নাতাশার পরিবার জানায়, মৃত্যুর আগে তিনি বারডেমে মরণোত্তর দেহদান করে গেছেন।
ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে পিএইচডি করেছেন ডা. নাতাশা। এআইইডিসিআর থেকে প্রকাশিত হেলথ বুলেটিনের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবার, গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সাভার মডেল থানার এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন এক ভুক্তভোগী নারী।…
সাও পাওলোর একটি লাইব্রেরি থেকে চুরি হওয়ার আট মাস পর উদ্ধার হলো বিখ্যাত ফরাসি শিল্পী…
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই…
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পেতে নতুন প্রস্তাব দিয়েছে জুভেন্টাস। তবে খেলোয়াড়ের চোট ও আর্থিক…
মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর মগবাজারে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে…
বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি সহজ করতে এবং তথ্য বিভ্রাট দূর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক অভিনব…
This website uses cookies.