নাটোর, গাইবান্ধা ও রংপুরের ৩ জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর ১ বিভাগীয় কমিশনারকে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রত্যাহার হওয়া তিন জেলা প্রশাসক হলেন— নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিন। তাঁদের তিনজনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে রাজশাহীর ১ বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার কথা জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ…
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের…
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার সকালে খুজদারের…
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনসহ মোট ১০ জনের মৃত্যু…
সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুজব ও সাম্প্রদায়িক উসকানি…
This website uses cookies.