Header Premium (728×90)

Categories: জাতীয়

হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিলেন চন্দনাইশের আওয়ামী লীগ নেতা

কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে চট্টগ্রামের চন্দনাইশে হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মোহাম্মদ শাহাদাত নবী। তিনি চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। তবে পুলিশি তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ত্রাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শাহাদাত নবীর বাবা নুরুনবী সওদাগর (৮৮) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার ভোর ৫টা ২০ মিনিটের দিকে চন্দনাইশের একটি হাসপাতালে মারা যান। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপারের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট তাকে সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন।

সোমবার ভোর ৪টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এই প্যারোলের সময়সীমা নির্ধারণ করা হয়। এদিন বেলা দেড়টার দিকে পুলিশ পাহারায় তাকে গাজীপুর থেকে চন্দনাইশে নিয়ে আসা হয়। বেলা আড়াইটার দিকে চন্দনাইশ পৌরসভার একটি মসজিদে অনুষ্ঠিত বাবার জানাজায় হাতকড়া পরা অবস্থায় তিনি অংশ নেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিটন মিয়া জানান, গত বছরের ১২ আগস্ট ঢাকার পল্টন এলাকা থেকে শাহাদাত নবীকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় তিনটি মামলা রয়েছে। জানাজা ও দাফন শেষে বেলা ৩টা ২০ মিনিটের দিকে তাকে পুনরায় পুলিশ পাহারায় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল

গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…

2 hours ago

ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…

2 hours ago

কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ

খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…

2 hours ago

দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ

সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…

2 hours ago

সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…

2 hours ago

ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…

3 hours ago

This website uses cookies.