Header Premium (728×90)

Categories: জাতীয়

বরুড়ায় আখের বাম্পার ফলন, ভালো দামে খুশি কুমিল্লার চাষিরা

কুমিল্লার বরুড়া উপজেলায় এবার আখের বাম্পার ফলন হয়েছে। গত বছরের তুলনায় বাজারে ভালো দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। কম খরচে বেশি লাভ হওয়ায় এই অঞ্চলে আখ চাষের প্রতি কৃষকদের আগ্রহ দিনদিন বাড়ছে। মাঠজুড়ে এখন আখ কাটার ধুম লেগেছে এবং চাষিরা ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি বিভাগ ও স্থানীয় চাষিদের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বরুড়ার শিলমুড়ী উত্তর ও দক্ষিণ, ভবানীপুর, আগানগর, ঝলম এবং বরুড়া পৌর এলাকায় ব্যাপকভাবে আখের আবাদ হয়েছে। প্রায় ১৪৭ হেক্টর জমিতে এবার আখের চাষ করেছেন প্রায় ৩৫০ জন চাষি। এসব জমি থেকে ১৫ থেকে ১৬ হাজার টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চাষিরা জানান, এক একর জমির তিন ভাগের এক ভাগ অর্থাৎ ৩৩ শতক জমিতে আখ চাষ করে ভালো ফলন হলে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব। যেখানে জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক ও শ্রমিক খরচ মিলিয়ে উৎপাদন ব্যয় হয় প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। ফলে অন্য যেকোনো ফসলের তুলনায় আখ চাষে লাভের সম্ভাবনা অনেক বেশি।

বরুড়ায় প্রধানত বিএসআরআই-৪৭, বিএসআরআই-৪৩ ও বিএসআরআই-৪৬ জাতের আখ চাষ করা হয়। এর মধ্যে স্থানীয়ভাবে সিইউ-২০৮ নামে পরিচিত বিএসআরআই-৪৭ জাতের আবাদ সবচেয়ে বেশি। মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাজারে এই জাতের আখের চাহিদাও অনেক। আখের বীজ রোপণ থেকে শুরু করে তা বাজারজাত করতে সময় লাগে প্রায় এক বছর। এবার বীজ ও সারের দাম কিছুটা বাড়লেও বাজারে আখের দাম গত বছরের চেয়ে ভালো। বর্তমানে আকার ও মান অনুযায়ী প্রতিটি আখ পাইকারি ৬৫ থেকে ৭০ টাকা এবং খুচরা বাজারে ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

দাম বেড়ে যাওয়ায় পাইকাররা কিছুটা বিপাকে পড়লেও সরাসরি মাঠ থেকে আখ সংগ্রহ করছেন। গত বছর পাইকাররা প্রতিটি আখ ৫০ থেকে ৫৫ টাকায় কিনলেও এবার বাড়তি দামে কিনতে হচ্ছে। ভালো মানের আখ সংগ্রহ করতে বিভিন্ন এলাকার পাইকাররা এখন সরাসরি কৃষকের জমিতে ভিড় করছেন।

উপজেলার লগ্মসার এলাকার চাষি লিয়াকত আলী জানান, তিনি এবার ৬৪ শতাংশ জমিতে আখ চাষ করেছেন। চারা, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ তার প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা খরচ হয়েছে। তবে তিনি ৪ লাখ টাকার বেশি আখ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। আরেক চাষি শাহীন আলমও ভালো ফলন ও দাম পেয়ে বড় অংকের লাভের আশা করছেন।

বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, আখ চাষের জন্য কৃষকদের আলাদা কোনো বিশেষ সুবিধা দেওয়া না হলেও আখের জমিতে জৈব সার ও কীটনাশকের সঠিক ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে উপজেলায় দিনদিন আখচাষির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২৩ জানুয়ারি, আবেদন শুরু ১২ অক্টোবর

আগামী ২০২৭ সালের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন। এই সমাবর্তনে অংশ…

1 minute ago

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা: ৫ শিশুসহ নিহত ৩২

ইউক্রেনজুড়ে রাশিয়া পরিচালিত ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৫ শিশুসহ অন্তত ৩২ জন নিহত ও…

3 minutes ago

উত্তাল ফ্রান্স: ট্রাম্পের মন্তব্যের বাইরেও রয়েছে গভীর সংকট

ফ্রান্সের বর্তমান অস্থিরতাকে ডনাল্ড ট্রাম্প অভিবাসন ও ধর্মের সঙ্গে যুক্ত করলেও মাঠের বাস্তবতা বলছে, এর…

5 minutes ago

ইইউ-চীন বাণিজ্য আলোচনা শুরু: ঘাটতি ও বিধিনিষেধ নিয়ে বাড়ছে চাপ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচ চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি, বিরল খনিজ রপ্তানি…

8 minutes ago

ঢাকায় ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে রাজধানী থেকে ৫২৮ জনকে গ্রেপ্তার করা…

11 minutes ago

গঙ্গা পানি চুক্তি নিয়ে যৌথভাবে কাজ করছে ঢাকা ও দিল্লি

গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকা ও দিল্লি যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন…

12 minutes ago

This website uses cookies.