Header Premium (728×90)

Categories: জাতীয়

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি চলছে, তারিখ নিয়ে আলোচনা অব্যাহত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। ভারতের পক্ষ থেকে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে দুই দিনের এই সফর আয়োজনের একটি প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে দুই দেশই আগস্টের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যে সফরের সূচি নিয়ে আলোচনা করছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ এবার একটি 'সহায়ক পরিবেশ' তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সংবেদনশীল ইস্যুগুলো সমাধানের বিষয়ে ঢাকা তাগিদ দিয়ে যাচ্ছে। অন্যদিকে, ভারত সব ধরনের বিষয়ে আলোচনা ও সহযোগিতার ক্ষেত্রে খোলামনে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। ভারতীয় পক্ষ প্রাথমিকভাবে ২০ ও ২১ আগস্ট সফরের প্রস্তাব দিলেও, বাংলাদেশের পক্ষ থেকে ওই তারিখের পরিবর্তে ২২ ও ২৩ আগস্টের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর পেছনে অন্যতম কারণ হলো ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন ও পরবর্তী শপথ গ্রহণ অনুষ্ঠান।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী চার দিনের দিল্লি সফর শেষে গত শুক্রবার ঢাকায় ফিরেছেন। দিল্লি অবস্থানকালে তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের বার্তা তুলে ধরেছেন এবং সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে নরেন্দ্র মোদির কাছ থেকে নির্দেশনা ও বাংলাদেশের জন্য বার্তা নিয়ে এসেছেন। তবে দিল্লি থেকে ফেরার পর এখন পর্যন্ত সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি।

কূটনৈতিক সংশ্লিষ্টরা আভাস দিয়েছেন যে, আসন্ন সফরে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি বিশেষ গুরুত্ব পেতে পারে। এছাড়া শেখ হাসিনার ভারতে অবস্থানকালীন রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্য বন্ধের বিষয়েও ভারত সরকারের কাছে নিশ্চয়তা চাইবে বাংলাদেশ।

রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি দুই দেশের বহুমাত্রিক সম্পর্কের বিভিন্ন বিষয়ও এই সফরের অগ্রাধিকার তালিকায় রয়েছে। এর মধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, বাণিজ্য, বিনিয়োগ, ট্রানজিট, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, অভিন্ন নদীর পানি বণ্টন ও আঞ্চলিক নিরাপত্তা অন্যতম। বিশেষ করে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হতে যাওয়ায়, এই চুক্তি নবায়নের আলোচনা সফরের বাড়তি গুরুত্ব বহন করছে। যদিও কোনো দেশই এখনো আনুষ্ঠানিকভাবে সফরের তারিখ ঘোষণা করেনি, তবুও দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উচ্চপর্যায়ের নির্দেশে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

সারের ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি জামায়াতের

সারের ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের শাস্তির দাবি…

7 minutes ago

সিরাজগঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় গ্রেফতার ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪০০ সিলিন্ডার গ্যাসের একটি ট্রাক লুটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর…

41 minutes ago

মহা ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামীকাল শুরু হচ্ছে। মহা ষষ্ঠীতে দেবীর বোধনের…

57 minutes ago

অবৈধ সম্পদের মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে ও…

1 hour ago

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের মৃত্যু, আহত ৪০

পাকিস্তানের পেশোয়ারে দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জন নিহত হয়েছেন।…

1 hour ago

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট ছড়ানোয় ক্ষুব্ধ অভিনেত্রী মেহজাবীন

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কাউকে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোর বিরুদ্ধে সরব…

1 hour ago

This website uses cookies.