Header Premium (728×90)

Categories: জাতীয়

ইসলামিক ফাউন্ডেশনের নামে প্রতারণা: বিশেষ সতর্কবার্তা জারি

ইসলামিক ফাউন্ডেশনের নাম, লোগো, প্যাড এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারসহ বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নামে কথিত নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই প্রতারকচক্র চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি ও জামানতের নামে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। একইসঙ্গে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি অনুদান, সম্মানী বা বিশেষ সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ লেনদেনের জন্য প্রলুব্ধ করা হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন স্পষ্ট করেছে যে, তাদের অনুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ নোটিশ শুধুমাত্র নির্ধারিত সরকারি ও প্রাতিষ্ঠানিক মাধ্যমেই প্রকাশ করা হয়। কোনো ব্যক্তি বা চক্রের ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব বা ব্যক্তিগত আর্থিক মাধ্যমে অর্থ লেনদেনের মাধ্যমে চাকরি বা অনুদান পাওয়ার কোনো সুযোগ নেই। প্রতারকচক্র অনেক সময় কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, ছবি ও স্বাক্ষর ব্যবহার করে ভুয়া চিঠি বা নিয়োগপত্র তৈরি করে বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করছে, যা সম্পূর্ণ বেআইনি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

চাকরিপ্রত্যাশীদের বিজ্ঞপ্তির স্মারক নম্বর, তারিখ, পদ ও আবেদনের নিয়ম যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মসজিদ কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা কোনো অপরিচিত ব্যক্তির মাধ্যমে প্রলোভনে সাড়া না দেন। বিশেষ করে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য, ওটিপি (OTP) বা পাসওয়ার্ডের মতো গোপনীয় তথ্য কাউকে না দেওয়ার জন্য বলা হয়েছে।

এ ধরনের প্রতারণার শিকার হলে বা সন্দেহজনক কোনো বিজ্ঞপ্তি ও ফোন নম্বর পেলে সংশ্লিষ্ট তথ্য ও প্রমাণ সংরক্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতারকচক্রের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। কোনো তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব বিজ্ঞপ্তিতে বিশ্বাস না করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

17 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

17 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

18 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

18 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

18 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

18 hours ago

This website uses cookies.