শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এলাকাটিতে পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় একটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে এবং ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান নিশ্চিত করা হয়েছে। ৩২ নম্বরের পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্যমতে, সকাল থেকে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কেউ ফুল দিতেও আসেনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি জানিয়েছেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো নিষিদ্ধ সংগঠন যেন নাশকতা ঘটাতে না পারে, সেজন্য ডিএমপির বিভিন্ন বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে বর্তমানে কোনো নির্দিষ্ট হুমকি বা নাশকতার আশঙ্কা নেই বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই এলাকাটি সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রিত রয়েছে এবং ১৫ আগস্টকে কেন্দ্র করে এই নিরাপত্তা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।
রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…
ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…
বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…
This website uses cookies.