চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসের প্রতিক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শ্রমিকদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তাঁরা সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় আরও অন্তত তিনজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারখানা থেকে ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল, যার মধ্যে পাঁচজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, কারখানার ভেতর থেকে ছড়িয়ে পড়া গ্যাসের তীব্র গন্ধ এতটাই প্রকট ছিল যে, সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা উপকূলের দিকে আসতে পারেননি। তারা তাদের নৌকাগুলো কারখানা সংলগ্ন খাল থেকে অন্তত আধা কিলোমিটার দূরে ভেড়াতে বাধ্য হন।
কারখানার ভেতরে মানুষের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে অসুস্থ শ্রমিকদের হাসপাতালে পাঠানোর দৃশ্য দেখেন। পরে জাহাজের ভেতরে শ্রমিকদের মৃতদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা কারখানায় ঢুকে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।
কারখানার মালিক মো. মহিউদ্দিন মুঠোফোনে জানান, তিনি কারখানার বাইরে রয়েছেন। তার প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজে কাজ করার সময় অসতর্কতার কারণে ছয় থেকে আটজন কর্মী বিষাক্ত গ্যাসের কবলে পড়েন। তিনি আরও জানান, হাসপাতালে আহতদের খোঁজখবর নিয়ে তিনি বিস্তারিত জানাবেন।
নাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার মাঝে সরকারি অনুদান প্রদান করা হয়েছে।…
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বড়…
ময়মনসিংহে কম্পিউটার দোকানের কর্মী মোহাম্মদ রাব্বিকে কুপিয়ে হত্যার ঘটনায় আবদুল খালেক নামে একজনকে গ্রেপ্তার করেছে…
হবিগঞ্জের লাখাইয়ে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে…
বিশ্ব উষ্ণায়নের কারণে দ্রুত গলে যাচ্ছে অ্যান্টার্কটিকার বরফ। আর এর ফলে বরফে জমে থাকা বিপুল…
টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বসতঘর থেকে মা ও তার চার বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।…
This website uses cookies.