ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সংগঠনটির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই বার্তা দেন। রাকিবের এই পোস্টটি এমন এক সময়ে এল, যখন ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা চলছে।
ফেসবুক পোস্টের শুরুতে রাকিব মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লিখেছেন, অত্যন্ত সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে। দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া, সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ বিএনপির শীর্ষ নেতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও কৃষি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাদের সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন। এছাড়া ঢাকার পাঁচ কলেজ ও চার মহানগরের নেতাদের প্রতি ধন্যবাদ জানিয়ে রাকিব বলেন, তাদের শ্রম ও ঘামেই রাজপথের কর্মসূচিগুলো সফল হয়েছে।
নিজের নেতৃত্বাধীন নেতাকর্মীদের প্রশংসা করে ছাত্রদল সভাপতি বলেন, প্রচণ্ড আর্থিক টানাপোড়েনের মধ্যেও তারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং তাদের কারো নামে কোনো অনাকাঙ্ক্ষিত খবরের শিরোনাম হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি জানান, রাকিব-নাসির কমিটির অন্যতম সাফল্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন ও রাজপথে কার্যকর ভূমিকা পালন। ৫ আগস্ট ২০২৪-এর পরের বাস্তবতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত মব মোকাবিলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক বুলিং উপেক্ষা করেও নেতৃত্ব দেওয়ার কথা তিনি উল্লেখ করেন।
নিজেদের ভুলত্রুটির বিষয়ে রাকিব লিখেছেন, কেউই ভুলের ঊর্ধ্বে নন এবং দায়িত্ব পালনকালে তারও কোনো ভুল হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। পোস্টের শেষ অংশে তিনি নতুন জীবন শুরুর প্রত্যয় ব্যক্ত করে নিজেকে আরও পরিশুদ্ধ, মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। সবশেষে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ২০…
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মিথ্যা অভিযোগ থেকে সম্পূর্ণ অব্যাহতি পেয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)…
ডারউইন টেস্টে সুবিধাজনক অবস্থানে থেকেও এখনই বড় জয়ের কথা বলছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।…
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত সম্পূর্ণ নতুন ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপ নিয়ে এসেছে ফেসবুক।
দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, কারিগরি…
ভোলার লালমোহনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৪ জন শিক্ষার্থী এবং ৩৯ জন হাফেজকে…
This website uses cookies.