ভোলার লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও হাফেজদের জন্য এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্পিং ক্লাব বাংলাদেশ’-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৭৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং ৩৯ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়।
এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেবল সংবর্ধনাই নয়, বরং ২০টি অসহায় ও প্রতিবন্ধী পরিবারকে খাদ্যসামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়েছে। প্রতিটি উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল এবং ১টি সাবান।
একই সাথে ভোলা জেলাসহ দেশের বিভিন্ন জেলার ৫৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়। এই মিলন মেলায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ভোলা-বরিশাল সেতু নির্মাণের জোর দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। হেল্পিং ক্লাব বাংলাদেশের প্রধান উপদেষ্টা আব্দুর রব পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম মোল্লা এলটি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, সংগঠনের উপদেষ্টা আরিফুল ইসলাম শাহীন, উপজেলা যুবদল নেতা নিজাম উদ্দিন এবং হেল্পিং ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. আশ্রাফ আলী থানভীসহ সংগঠনের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.