রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে এসব মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
জমা পড়া মনোনয়নপত্রগুলোর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়নপত্র রয়েছে। এর মধ্যে অলি আহমদের একটি মনোনয়নপত্র বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় এবং অপরটি বিকেলে জমা দেয়া হয়। অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমার কারণ সম্পর্কে জানতে চাইলে ইসি সচিব বলেন, এটি তারাই বলতে পারবেন। তবে আইন অনুযায়ী, যাচাই-বাছাইয়ে প্রথমটি বৈধ বলে গণ্য হলে দ্বিতীয়টি বাছাইয়ের আর প্রয়োজন হবে না।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন দুজন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। এই কার্যক্রমে সহায়তা করার জন্য সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা উপস্থিত থাকবেন।
তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এরপর ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলনে দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল…
অভিনয়ে অনিয়মিত সাদিয়া জাহান প্রভা সম্প্রতি বধূ বেশে ধরা দিয়েছেন। লাল শাড়ি, মুকুট ও গয়নায়…
নরসিংদীর বেলাবোতে নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন…
বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করতে চান অভিনেত্রী সাবিলা নূর। কাজের সংখ্যার চেয়ে গল্পের মান…
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া এলাকায় পাউবোর ওয়াপদা বেড়িবাঁধ ধসে গেছে। এতে ১০ থেকে…
পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত নেদারল্যান্ডসের মিশনের কর্মীদের কূটনৈতিক মর্যাদা বাতিলের প্রতিবাদে ইসরাইলের রাষ্ট্রদূত জভি আভিনের…
This website uses cookies.