বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বাড়ছে, আর এই তালিকার বাইরে নেই বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্যে দেখা গেছে, আজ ১০৭ স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮তম স্থানে রয়েছে। বায়ুর এই মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হচ্ছে।
আজ সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘে ঢাকা। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর থাকলে বায়ুর মান 'অনেক ভালো', ৫১ থেকে ১০০ স্কোর থাকলে 'মাঝারি বা সহনীয়' এবং ১০১ থেকে ১৫০ স্কোর থাকলে তা 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে ধরা হয়।
এদিকে, আজ বায়ুদূষণের তালিকায় ১৮৭ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং (১৮৩ স্কোর) এবং তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর (১৭৫ স্কোর)। চতুর্থ অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৬৬। এছাড়া ১৫৮ স্কোর নিয়ে সৌদি আরবের রিয়াদ পঞ্চম ও কাতারের দোহা ষষ্ঠ স্থানে রয়েছে। তালিকার সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে বাহরাইনের মানামা (১৫৬ স্কোর) এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫১ স্কোর)।
সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, বায়ুর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত 'অস্বাস্থ্যকর', ২০১ থেকে ৩০০ পর্যন্ত 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১-এর বেশি হলে তা 'দুর্যোগপূর্ণ' হিসেবে গণ্য করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ইয়াহিয়া হোসেনের বাড়িতে বিকট শব্দে ১৫ থেকে ২০টি ককটেল বিস্ফোরণের…
যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটিতে ২০২৪ সালে এক ছাত্রীকে মাদক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগে নতুন করে…
যুদ্ধ বন্ধের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন ইরান ও…
প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে আবারও ভক্তদের নজর কেড়েছেন বলিউড…
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন বাস্তবতায় এগিয়ে নেওয়ার লক্ষ্যে কূটনৈতিক মহলে জোর তৎপরতা শুরু…
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের আভাস মিলেছে। সমালোচনার মুখে থাকা…
This website uses cookies.