Header Premium (728×90)

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের আভাস

ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। গত শুক্রবার কুইন্সল্যান্ডে প্রথম প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তি। মাঠের খেলায় কোনো নতুনত্ব বা চমক না থাকায় ব্রাজিলের ফুটবল মহলে চলছে তুমুল আলোচনা। সেলেসাওদের ১৯৭০ বিশ্বকাপজয়ী কিংবদন্তি তোস্তাও ‘ফোলহা ডি সাও পাওলো’তে লেখা তাঁর কলামে হতাশা প্রকাশ করে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের সাথে আনচেলত্তির তুলনা টেনেছেন। দে লা ফুয়েন্তে যেখানে স্প্যানিশ ফুটবলে আধুনিক চিন্তার হাওয়া এনেছেন, সেখানে ক্লাব ফুটবলে সর্বজয়ী আনচেলত্তির অধীনে ব্রাজিল এখনো তাদের চিরচেনা ছন্দ খুঁজে পায়নি।

গত জুলাইয়ে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষেই প্রথম মাঠে নেমেছিল ব্রাজিল। মাঝারি সারির একটি দলের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে কোনোমতে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তবে এসব সমালোচনাকে একদমই পাত্তা দিচ্ছেন না ইতালিয়ান এই মাস্টারমাইন্ড। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, সমালোচনা তাঁর ভবিষ্যৎ পরিকল্পনায় কোনো প্রভাব ফেলবে না। ব্রাজিলের কোচের ওপর প্রত্যাশার চাপ সবসময়ই তুঙ্গে থাকে উল্লেখ করে তিনি বলেন, তাঁর ক্যারিয়ারের কোনো সময়েই চাপের ঘাটতি ছিল না। সমালোচনার প্রভাব তাঁর পরিকল্পনায় ‘শূন্য’ বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে রণকৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো। ব্রিসবেনে দলের অনুশীলন দেখে স্পষ্ট বোঝা গেছে, আজকের ম্যাচে শুরুর একাদশে অন্তত সাতটি পরিবর্তন আসতে পারে। শুধু তাই নয়, বার্সেলোনায় এ মৌসুমে লেফট উইং থেকে সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলে দারুণ সফল হওয়া রাফিনিয়াকে ৯ নম্বর স্ট্রাইকার হিসেবে খেলানোর পরিকল্পনা করছেন আনচেলত্তি। বার্সা কোচ হান্সি ফ্লিকের সেই সফল ফর্মুলা ধার করেই অনুশীলনে ৪-৩-৩ ফর্মেশনে খেলোয়াড়দের ঝালিয়ে নিয়েছেন তিনি।

অনুশীলনে ব্রাজিলের মূল একাদশে গোলরক্ষক হিসেবে ছিলেন ওতাভিও। রক্ষণভাগে ভ্যান্ডারসন, জেয়ার, গ্যাব্রিয়েল মাগালাইস ও মাউরো জুনিয়রকে পরীক্ষা করেছেন কোচ। মাঝমাঠে দানিলো ও ব্রুনো গিমারাইসের সঙ্গে নতুন যোগ দিয়েছেন গ্যাব্রিয়েল বোন্তেম্পো। আর আক্রমণে রাফিনিয়ার দুই পাশে উইঙ্গার হিসেবে অনুশীলন করেছেন রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র। প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন এস্তেভাও ও এনদ্রিক। প্রথম ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে ছিলেন উগো সুজা, মাথিউজিনিও, মার্কিনিওস, ভিতর রেইস, দগলাস সান্তোস, দানিলো, ব্রুনো গিমারাইস, রাফিনিয়া, এস্তেভাও, ভিনিসিয়ুস জুনিয়র ও এনদ্রিক।

অন্যদিকে, আনচেলত্তির অধীনে ব্রাজিলের বিকল্প (রিজার্ভ) দলটি অনুশীলন করেছে ৩-৫-২ ফর্মেশনে। এই দলে ছিলেন উগো, ভিতর রেইস, মার্কিনিওস, আর্থার দিয়াস, মাথিউজিনিও, এস্তেভাও, আন্দ্রে সান্তোস, দগলাস লুইস ও দগলাস সান্তোস। তাদের সঙ্গে ছিলেন স্যামুয়েল লেনো ও এনদ্রিক। রোটেশন পলিসির অংশ হিসেবে স্কোয়াডের বাইরে রাখা হয়েছিল মার্তিনেল্লি, বাইডন ও পেদ্রোকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচ শেষেই ব্রাজিল দল রওনা হবে ভারতের উদ্দেশ্যে। আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতীতে স্বাগতিক ভারতের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। তবে মাঠের ফলের চেয়ে ব্রাজিলিয়ান ফুটবলের চিরচেনা সাম্বা ছন্দ ও সৌন্দর্য কবে ফিরবে, এখন সেই অপেক্ষাতেই আছেন সমর্থকেরা।

নরওয়ে কিংবা ক্রোয়েশিয়ার মতো দলের কাছে হারের স্মৃতি পেছনে ফেলে অস্ট্রেলিয়ার সঙ্গে ১–১ ড্র, সে–ও আবার শেষ মুহূর্তের গোলে মান রক্ষা!

ব্রাজিলের আভিজাত্য কমতে কমতে এমন জায়গায় এসে ঠেকেছে যে মাঝারি দলের সঙ্গে ড্র–ও এখন গা–সওয়া ব্যাপার।.২ কোটি ৮৪ লাখের খ্যাতিতে ‘অসহায়’ ভোজিনিয়া.ব্রাজিল নিয়ে মানুষের পাল্টে যাওয়া ভাবনাটা এখনো পাল্টাতে পারেননি আনচেলত্তি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

জনবল সংকটে ধুঁকছে বার আউলিয়া হাইওয়ে থানা, ভরসা এক সার্জেন্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড-কুমিরা অংশে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে বার আউলিয়া হাইওয়ে থানা। বর্তমানে…

41 seconds ago

বিশ্বে প্রতি আটটি ক্যান্সারের একটি সংক্রমণের কারণে হচ্ছে

নতুন এক গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে প্রতি আটটি ক্যান্সারের একটির পেছনে দায়ী সংক্রমণ। এর মধ্যে…

3 minutes ago

সাভারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্রথম আলো ও শিখো

সাভারের ফ্যান্টাসি কিংডমে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সংবর্ধনা উৎসবে মেতেছে…

11 minutes ago

মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলা, নিহত ৪৯

মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের এক জনাকীর্ণ বাজারে জান্তার বিমান বাহিনীর হামলায় অন্তত ৪৯ জন…

31 minutes ago

কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের দমনে বড় অভিযানের ভাবনা

কিশোর গ্যাং, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দমনে নতুন করে বড় ধরনের অভিযানের বিষয়টি নিয়ে আলোচনা…

36 minutes ago

হার্টের সুস্থতায় সচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তনের বিকল্প নেই

বিশ্বব্যাপী অসংক্রামক ব্যাধি হিসেবে হৃদরোগ মৃত্যুর প্রধান কারণ। বাংলাদেশেও হৃদরোগের ঝুঁকি বাড়ছে। হার্ট সুস্থ রাখতে…

41 minutes ago

This website uses cookies.