মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ বহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সিংগাইর থানায় গিয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি এই দাবি জানান। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
এর আগে বিকেল ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২০-২৫০ জন শিক্ষার্থী সিংগাইরের ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় জড়ো হয়ে হামলাকারীদের বিচারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেন। পরে তারা সিংগাইর থানায় গিয়ে অবস্থান গ্রহণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট বিকেলে ঢাকার হেমায়েতপুর এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেল চালক সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে কাওসার বাসটিকে অনুসরণ করে সিংগাইরের ভূমদক্ষিণ এলাকায় গতিরোধ করেন। এ সময় কাওসার ও অজ্ঞাত আরও ৩-৪ জন মিলে বাসটির দুই পাশের কাচ ভেঙে ফেলেন।
এই হামলায় পূর্ণিমা (২১), আখি আক্তার (২১) ও রিনভি (১৯) নামের তিন শিক্ষার্থী এবং বাসচালক মো. সাজ্জাদ হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বাসচালক মো. সাজ্জাদ হোসেন বাদী হয়ে মঙ্গলবার (১১ আগস্ট) সিংগাইর থানায় কাওসারকে প্রধান আসামি করে ১০-১২ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪ ও ৩২৭ ধারায় মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি কাওসার বর্তমানে পলাতক রয়েছেন।
সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ সময় সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসির উদ্দিন, ট্রেজারার ড. ছাবিনা শারমিন, প্রক্টর ড. আজম খান, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, ছাত্রসংসদের ভিপি রিয়াজুল ইসলাম এবং জবি ছাত্রদলের সদস্যসচিব ছামছুল আরিফসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৬: ৪৪আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৬: ৪৬
ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলনে দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল…
অভিনয়ে অনিয়মিত সাদিয়া জাহান প্রভা সম্প্রতি বধূ বেশে ধরা দিয়েছেন। লাল শাড়ি, মুকুট ও গয়নায়…
নরসিংদীর বেলাবোতে নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন…
বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করতে চান অভিনেত্রী সাবিলা নূর। কাজের সংখ্যার চেয়ে গল্পের মান…
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া এলাকায় পাউবোর ওয়াপদা বেড়িবাঁধ ধসে গেছে। এতে ১০ থেকে…
পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত নেদারল্যান্ডসের মিশনের কর্মীদের কূটনৈতিক মর্যাদা বাতিলের প্রতিবাদে ইসরাইলের রাষ্ট্রদূত জভি আভিনের…
This website uses cookies.