Header Premium (728×90)

Categories: জাতীয়

শাহজালালে সিআইআইডির নজরদারি: দুই যাত্রীর ব্যাগেজে মিলল ১৫ লিটার মদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট বিশেষ অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ১৫ লিটার বিদেশি মদ আটক করেছে। জব্দকৃত এই মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ নজরদারি চালানো হয়। তল্লাশিকালে দোহা থেকে আগত যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগেজ থেকে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। একই ফ্লাইটের অপর যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগেজ তল্লাশি করে আরও ৫ লিটার স্কটিশ লিডার ও গ্র্যান্টস ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।

বিমানবন্দরে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২১: ৫৬আপডেট : ১২ আগস্ট ২০২৬, ২১: ৫৮

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ

বাংলাদেশে ফিফার ‘ফুটবল ফর স্কুলস’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে…

8 minutes ago

সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন জমার নতুন তারিখ ৫ নভেম্বর

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা…

10 minutes ago

ইরাক থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ মার্কিন সেনা প্রত্যাহার

ইরাকে থাকা শেষ মার্কিন সামরিক ঘাঁটিগুলো থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।…

19 minutes ago

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভারতে ইলিশ রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিতে সরকারকে আইনি…

19 minutes ago

আদাবরে বাড়ি দখলের মামলায় পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার

রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টা ও চাঁদাবাজির মামলায় পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার হয়েছেন। অভিযানে…

34 minutes ago

সাজেকের চাইল্যাতলীতে দুই পক্ষের গোলাগুলিতে ৯ বছরের শিশু গুলিবিদ্ধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনায় সঞ্জিতা…

37 minutes ago

This website uses cookies.