রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপ এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাজেকের চাইল্যাতলী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় বাড়ির বাইরে অবস্থানরত সঞ্জিতা ত্রিপুরা নামের ৯ বছর বয়সী এক শিশু গুলিবিদ্ধ হয়। শিশুটির বাম হাতে গুলি লাগে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করেন। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির হাত থেকে গুলি বের করা হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সে সুস্থ রয়েছে।
এই গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটিতে সতর্ক অবস্থানে রয়েছে।
বিয়ের দেড় বছরের মাথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন চিকিৎসক আঁচল রায়।…
জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে হামিদুল শেখ নামে ৫৫ বছর বয়সী…
২০১২ সালে গাজাকে বসবাসের অযোগ্য ঘোষণার পূর্বাভাস দেওয়া হলেও, ধ্বংসস্তূপের মধ্যেও গাজার মানুষ তাদের স্মৃতি,…
দীর্ঘ পারিবারিক বিরোধের অবসান ঘটিয়ে উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যের নতুন রাজা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন…
বাংলাদেশে ফিফার ‘ফুটবল ফর স্কুলস’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে…
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা…
This website uses cookies.