Header Premium (728×90)

Categories: জাতীয়

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নাটোরের ৩ প্রবাসীর পরিবারের পাশে বিএনপি

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন প্রবাসীর বাড়িতে গিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নে নিহত তিন প্রবাসীর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ।

নিহত তিন প্রবাসী হলেন—নলডাঙ্গা উপজেলার দীঘির পাড় গ্রামের জাকির আলীর ছেলে শামীম হোসেন (৩৫), খাজুরার শ্রীপুর পাড়ার গোলাম রাব্বানীর ছেলে সাব্বির আহমেদ শুভ (৩০) এবং মহিশডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয় (২৫)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসাসা এলাকার একটি সোফা তৈরির কারখানায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানায় কর্মরত নলডাঙ্গার ওই তিন প্রবাসী প্রাণ হারান। তাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় গভীর শোকের ছায়া নেমে আসে।

নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি নেতা রহিম নেওয়াজ। এ সময় তিনি বলেন, বিএনপি নেতা তারেক রহমান এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আরও আশ্বাস দেন যে, বিএনপি ও স্থানীয় প্রশাসন সবসময় এই পরিবারগুলোর পাশে থাকবে এবং তাদের সার্বিক সহযোগিতা প্রদান করবে। রহিম নেওয়াজ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

পরিদর্শনকালে রহিম নেওয়াজের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, খাজুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জহুরুল ইসলাম ভুট্টু এবং উপজেলা বিএনপি নেতা আফজাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম

ইসলামে সালাম আদান-প্রদান শুধু একটি অভিবাদন নয়, বরং এটি পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরির…

11 minutes ago

আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪

সাভারের আশুলিয়ায় ঢাকা-ইপিজেড ও বলিভদ্র এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষের…

35 minutes ago

শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি

শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন…

49 minutes ago

এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে শাহ্জালাল…

57 minutes ago

আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই

আজকের টিভিতে দেখা যাবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচ। এছাড়া এশিয়ান গেমস ও নেশন্স…

1 hour ago

কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশীয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানাকে গ্রেপ্তার…

2 hours ago

This website uses cookies.