Header Premium (728×90)

পরিষ্কার দেখালেও অন্তর্বাস কি আবার পরা উচিত? জানুন সঠিক নিয়ম

সাধারণত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে অনেক পোশাকই না ধুয়ে একাধিক দিন পরা সম্ভব। কিন্তু অন্তর্বাসের ক্ষেত্রে কি এই নিয়ম খাটে? বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বাস বা আন্ডারওয়্যার (প্যান্টি ও ব্রেসিয়ার) দীর্ঘ সময় ধরে শরীরের অত্যন্ত সংবেদনশীল অংশের সংস্পর্শে থাকে। বাংলাদেশের আবহাওয়ায় ঘামের পরিমাণ বেশি হওয়ায় এই অংশগুলোতে ছত্রাক সংক্রমণ, চুলকানি বা অস্বস্তির ঝুঁকি থেকেই যায়।

অন্তর্বাসে কেবল ঘামই নয়, বরং ত্বকের স্বাভাবিক নিঃসরণ ও মৃতকোষও জমা হয়। তাই নিয়মিত পরিষ্কার অন্তর্বাস পরা জরুরি। ব্যবহৃত প্যান্টি বা আন্ডারওয়্যার না ধুয়ে শুধু রোদে শুকিয়ে বা ঝেড়ে পুনরায় ব্যবহার করা স্বাস্থ্যসম্মত নয়। কোনোভাবে ভিজে গেলে বা ময়লা মনে হলে তা দ্রুত বদলে ফেলে ধুয়ে ফেলা উচিত।

ব্রেসিয়ারের ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন। একবার ব্যবহারের পরই ধোয়ার প্রয়োজন না-ও হতে পারে। তবে গণপরিবহনের ভিড়, কড়া রোদ বা শরীরচর্চার সময় ঘামে ভিজে গেলে তা অবশ্যই বদলে ধুয়ে ফেলতে হবে।

অন্তর্বাস ধোয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পরিষ্কার কাপড় এবং ব্যবহৃত ময়লা কাপড় কখনোই একসঙ্গে রাখা উচিত নয়। ধোয়ার সময় সুগন্ধিবিহীন, মৃদু বা হাইপোঅ্যালার্জেনিক পরিষ্কারক ব্যবহার করা ভালো, কারণ কড়া সাবান বা সুগন্ধি নারীর যোনিপথের সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। এছাড়া রক্ত, বমি, প্রস্রাব বা মল লেগে থাকা কাপড়ের সঙ্গে অন্তর্বাস ধোয়া যাবে না এবং অসুস্থ ব্যক্তির পোশাকের সঙ্গে সুস্থ ব্যক্তির অন্তর্বাস মেশানো অনুচিত। ব্রেসিয়ারের ক্ষেত্রে লেবেলে দেওয়া নির্দেশনা অনুসরণ করা জরুরি।

ধোয়ার পর অন্তর্বাস ভালোভাবে শুকানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্যাঁতসেঁতে অন্তর্বাস ত্বকের সমস্যার কারণ হতে পারে। খোলামেলা জায়গায় পর্যাপ্ত বাতাস চলাচলের মাধ্যমে এগুলো টান টান করে মেলে দিন। অন্য কোনো ভেজা কাপড়ের নিচে এগুলো না রাখাই ভালো। যে দড়ি বা রডে অন্তর্বাস শুকাবেন, তা যেন পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখুন। শুকানোর পর খেয়াল করুন খোলা জায়গায় মেলে দেওয়ার কারণে এতে কোনো ময়লা পড়েছে কি না। ড্রায়ার ব্যবহার করতে চাইলে পোশাকের লেবেলের নির্দেশনা মেনে চলুন।

.বিয়ের পরও স্বাধীন থাকবেন যেভাবে, নারী ও পুরুষের জন্য ৭টি পরামর্শ.রোজ পরিষ্কার প্যান্টি বা আন্ডারওয়্যার পরা ভালো।

শুকানোর জন্য ড্রায়ার ব্যবহার করতে চাইলে পোশাকের লেবেলে উল্লেখ করা নিয়ম অনুসরণ করুন।সূত্র: হেলথলাইন.দিনে মাত্র ৫ মিনিটের নাচে শরীর ও মনে যেসব সুফল মিলবে

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

3 hours ago

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

4 hours ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

4 hours ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

4 hours ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

4 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

5 hours ago

This website uses cookies.