Header Premium (728×90)

Categories: জাতীয়

বাংলাদেশে সবাই বাংলাদেশি, কোনো আদিবাসী গোষ্ঠী নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই পরিচয়—তারা সবাই ‘বাংলাদেশি’। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, দেশের অভ্যন্তরে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই এবং এখানকার প্রতিটি নাগরিক ‘অধিবাসী’। তার মতে, সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সমানভাবে সুরক্ষিত।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশের জন্য ‘আদিবাসী’ পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। চিটাগাং হিল ট্র্যাকটস রিসার্চ ফাউন্ডেশন (সিএইচটিআরএফ) এই আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএইচটিআরএফ-এর চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ভৌগোলিক সীমানায় বসবাসরত সকল নাগরিক সমান অধিকার ভোগ করেন। তিনি আরও বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল ‘জুলাই জাতীয় সনদ’-এ দেশের সকল রাজনৈতিক দল ও অংশীজন সর্বসম্মতিক্রমে একমত হয়েছেন যে, বাংলাদেশের ভূখণ্ডের মানুষের পরিচয় হবে ‘বাংলাদেশি’। এই জাতীয় ঐক্য ও রাজনৈতিক অঙ্গীকার দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার মূল ভিত্তি। অনগ্রসর জনগোষ্ঠীর সাংবিধানিক সুরক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ রাষ্ট্র তার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও সংরক্ষণে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর গৃহীত জাতিসংঘের ‘ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অব ইনডিজিনাস পিপলস’ (ইউএনডিআরআইপি) সনদের বিষয়ে বাংলাদেশ শুরু থেকেই স্পষ্ট অবস্থান নিয়েছিল বলে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। তিনি জানান, বাংলাদেশ উক্ত ভোটাভুটিতে ভোটদানে বিরত ছিল এবং বিশ্বের অনেক প্রভাবশালী রাষ্ট্রও এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল।

গোলটেবিল আলোচনায় অন্যদের মধ্যে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খাঁন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মারুফ কামাল খান এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব বক্তব্য রাখেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নোয়াখালীতে জামায়াতের র‍্যালি ও সভা

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নোয়াখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ…

45 seconds ago

ফিফায় কিংসের অভিযোগ বেড়ে ১৪, নিষেধাজ্ঞামুক্ত হওয়ার অপেক্ষায় আবাহনী

ফিফায় বসুন্ধরা কিংসের বিরুদ্ধে আরও দুটি অভিযোগ জমা পড়ায় তাদের ওপর শঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে।…

8 minutes ago

টাটা সন্সের চেয়ারম্যান পদ ছাড়ছেন নটরাজন চন্দ্রশেখরণ

টাটা সন্সের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন নটরাজন চন্দ্রশেখরণ। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে তার…

10 minutes ago

বিতর্কিত নওমিকে এশিয়ান গেমসে নারী দলের ম্যানেজার করল বাফুফে

নারী সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত বাফুফে মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমিকে এশিয়ান…

11 minutes ago

ফিলিস্তিন ইস্যু মুছে ফেলতে চায় ইসরাইল: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান অভিযোগ করেছেন যে, নেতানিয়াহুর সরকার ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্র…

20 minutes ago

এনটিআরসিএ-এর মাধ্যমেই হবে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, আশ্বস্ত শিক্ষক নেতারা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ প্রক্রিয়া স্থানীয় পর্যায়ে না হয়ে এনটিআরসিএ-এর মাধ্যমে স্বচ্ছ ও মেধার…

42 minutes ago

This website uses cookies.