Header Premium (728×90)

Categories: জাতীয়

মহাখালীতে মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণসহ ৪ জন আটক

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টাকালে চারজনকে আটক করেছে বনানী থানা পুলিশ। মঙ্গলবার বেলা দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট-সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সিএনজিচালিত অটোরিকশায় করে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি সেখানে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় জনতা এ সময় একজনকে ধরে গণপিটুনি দিয়ে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বনানী থানা পুলিশ আরও তিনজনকে আটক করে। বাকিরা পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, আটক চারজনের মধ্যে সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮) রয়েছেন। গণপিটুনিতে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর, আটক ২

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কার্যালয় ‘ব্রাউনফিশ স্টুডিও’তে হামলা, ভাঙচুর ও লুটপাটের…

1 minute ago

মাউন্ট এতনা থেকে ৪ কিমি উচ্চতায় ছাই, ইতালিতে রেড অ্যালার্ট

ইতালির সিসিলি দ্বীপে মাউন্ট এতনা আগ্নেয়গিরি আবারও সক্রিয় হয়ে ওঠায় প্রায় ৪ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের…

10 minutes ago

মৌলভীবাজারে পাহাড় কেটে অবৈধ রিসোর্টের ছড়াছড়ি, বিপন্ন পরিবেশ

মৌলভীবাজারের পাহাড় ও টিলা কেটে গড়ে উঠছে অন্তত দুই শতাধিক অবৈধ রিসোর্ট। বন বিভাগ ও…

12 minutes ago

আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সুযোগ আর মাত্র চার দিন

বার্ষিক আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সময় আছে আর মাত্র চার দিন। আগামী ৩০…

15 minutes ago

ট্রাম্পের প্রত্যাখ্যানের পর ওয়াশিংটনের আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় ইরান

বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করলেও ওয়াশিংটনের…

17 minutes ago

মাধবপুরে ঝুঁকিপূর্ণ সেতু, আতঙ্কে পারাপার শিক্ষার্থীসহ শত শত মানুষ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বোয়ালিয়া খালের ওপর নির্মিত সেতুটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে।…

31 minutes ago

This website uses cookies.