Header Premium (728×90)

Categories: জাতীয়

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক মেয়র পিন্টুর খোঁজ নিলেন ভারপ্রাপ্ত স্পিকার

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। তার উন্নত চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকার সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে ছুটে যান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (৯ আগস্ট) রাতে হাসপাতালে গিয়ে তিনি শুভেন্দু সরকারের শয্যাপাশে বসে তার স্বাস্থ্যের খোঁজ নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

সূত্র জানায়, উন্নত চিকিৎসার জন্য গত ২৯ জুলাই দুর্গাপুর থেকে ঢাকায় আসেন শুভেন্দু সরকার। পরবর্তীতে ৪ আগস্ট তিনি ঢাকার সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে ভর্তি হন। সেখানে কিডনি ট্রান্সপ্লান্ট ও ইউরোলজি বিশেষজ্ঞ ডা. কামরুল ইসলামের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। উল্লেখ্য, সাবেক এই মেয়রের হাসপাতালে ভর্তি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে অস্ত্রোপচারের যাবতীয় ব্যবস্থা ব্যারিস্টার কায়সার কামাল নিজেই সম্পন্ন করে দিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের শারীরিক পরীক্ষায় তার কিডনিতে সমস্যার বিষয়টি ধরা পড়ে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার ও নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন বলে আশা করা হচ্ছে। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে দেশেই অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়েছেন এবং চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ রাখছেন।

সফল অস্ত্রোপচারের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেন্দু সরকার পিন্টু বলেন, অত্যন্ত ব্যস্ততার মাঝেও ব্যারিস্টার কায়সার কামাল শুরু থেকে আমার চিকিৎসার বিষয়টি দেখভাল করেছেন। তিনি নিয়মিত আমার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন এবং হাসপাতালে অস্ত্রোপচার পরবর্তী সময়েও আমাকে দেখতে এসেছেন। তিনি তার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই ইরানের: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান যুদ্ধের অবসানে…

9 minutes ago

মুনাফা ছাড়ার অঙ্গীকার দিয়ে টাকা পাচ্ছেন আমানতকারীরা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে নিজেদের জমা করা আমানত তুলতে গিয়ে বিপাকে পড়েছেন গ্রাহকেরা। এককালীন মূল…

12 minutes ago

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার…

29 minutes ago

ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা? গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য সব রুট

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফিরে আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার পরিকল্পনা…

32 minutes ago

শেয়ারবাজারে লেনদেনের শুরুতে মিশ্র প্রবণতা, ডিএসইতে সূচক বৃদ্ধি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে…

39 minutes ago

রাবিতে ঘুমন্ত শিক্ষার্থীর পায়ে বিষধর কালাচ সাপের দংশন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের এক শিক্ষার্থী ঘুমন্ত অবস্থায় বিষধর কালাচ সাপের কামড়ে আহত হয়েছেন।…

48 minutes ago

This website uses cookies.