মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় ৯৬টি মাইন উদ্ধার করা হয়েছে। গত শনিবার প্রবাসী নুরুজ্জামান কালুর মালিকানাধীন ৭ শতাংশ জমিতে শ্রমিকেরা মাটি কাটার সময় ছয়টি ধাতব বস্তু দেখতে পান। বস্তুগুলোর গায়ে ‘পি ডি এফ জি এল ৬৩, লট ৩৭, মাইন ১৯৬৭’ লেখা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করে। এরপর এগুলো উদ্ধারের জন্য সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের সাথে যোগাযোগ করা হয়।
যশোর সেনানিবাস থেকে আসা সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলটি আজ বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। সেনাসদস্যরা প্রথমে মেটাল ডিটেক্টর ব্যবহার করে পুরো এলাকা পরীক্ষা করেন এবং পরে খনন শুরু করেন। প্রায় দুই ঘণ্টা ধরে খনন চালিয়ে একে একে ৯৬টি মাইন উদ্ধার করা হয়। এর মধ্যে ১৭টি অ্যান্টি-ট্যাংক মাইন এবং ৭৯টি মানববিধ্বংসী অ্যান্টি-পারসোনেল মাইন রয়েছে। উদ্ধার শেষে মাইনগুলো নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনী পাশের মধুগাড়ি মাঠে নিয়ে গেছে, যেখানে বর্তমানে সেগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস জানিয়েছেন, পুরো এলাকা পুলিশ ও বিজিবির নজরদারিতে ছিল। উদ্ধার হওয়া মাইনগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় কৌশলগত কারণে পাকিস্তান সেনাবাহিনী পুঁতে রেখে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, ১৯৭১ সালে বেতবাড়িয়া গ্রামের ১০ কিলোমিটারের মধ্যে বেংগাড়ি মাঠে পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ছিল এবং মুক্তিযোদ্ধাদের সাথে তাদের সম্মুখযুদ্ধ হয়েছিল। এলাকা ছেড়ে পালানোর সময় পাকিস্তানি বাহিনী মাইনগুলো ফেলে রেখে যেতে পারে।
স্থানীয় প্রবীণ ও বীর মুক্তিযোদ্ধাদের ভাষ্যমতে, আড়াই কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের বেংগাড়ি মাঠে ১৯৭১ সালের ১১-১২ নভেম্বর রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। বীর প্রতীক ওয়ালিউল হোসেনসহ কয়েকজন মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সদস্য সেখানে শহীদ হন। মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে দিশাহারা হয়ে পাকিস্তান সেনাবাহিনী বেতবাড়িয়া গ্রাম হয়ে কুষ্টিয়া সদরে পালানোর সময় এই মাইনগুলো পুঁতে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অ্যান্টি-পারসোনেল মাইন ৬৪ কেজি বা তার বেশি ওজনের চাপে বিস্ফোরিত হয়, আর অ্যান্টি-ট্যাংক মাইন আরও ভারী চাপে সক্রিয় হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…
ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…
বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…
This website uses cookies.