চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদকে রাষ্ট্রীয় মাসিক সম্মানীর আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা নির্ধারিত হারে প্রতি মাসে সম্মানী পাবেন। সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকার ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ধরন অনুযায়ী মসজিদ নির্বাচনের সংখ্যা নির্ধারণ করেছে। ২০২৬-২০২৭ অর্থবছরে প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি করে মসজিদ নির্বাচন করা হবে। পৌরসভাগুলোর ক্ষেত্রে ‘ক’ শ্রেণির প্রতিটি ওয়ার্ড থেকে চারটি, ‘খ’ শ্রেণির প্রতিটি ওয়ার্ড থেকে তিনটি এবং ‘গ’ শ্রেণির প্রতিটি ওয়ার্ড থেকে দুটি করে মসজিদ বাছাই করা হবে। এছাড়া সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড থেকে ছয়টি করে মসজিদ এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্বাচিত প্রতিটি মসজিদের ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে রাষ্ট্রীয় সম্মানী পাবেন। এই অর্থ কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে নয়, বরং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি অর্থবছরে মোট ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে এই সম্মানীর আওতায় আনা হচ্ছে। এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদের পাশাপাশি ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জা রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা সুবিধা পাবেন।
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই কল্যাণব্যবস্থা চালু করা হয়েছে। এর জন্য চলতি অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকার পর্যায়ক্রমে পরবর্তী তিন অর্থবছরে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এই সম্মানীর আওতায় আনার পরিকল্পনা করেছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে পাইলট প্রকল্পের আওতায় ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ১৩ হাজার ৯৪৯ জনকে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সম্মানী দেওয়া হয়েছিল।
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৫: ১৬আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৫: ৪৬
রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…
ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…
বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…
This website uses cookies.