প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে, আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। সোমবার (১০ আগস্ট) দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিসহ সকল ক্ষেত্র ধ্বংসের মুখে পড়েছিল। বর্তমান সরকার এখন সেই ধ্বংসপ্রাপ্ত ক্ষেত্রগুলো পুনর্গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো একটি নির্দিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে এই বিশাল লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। এর জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে সম্মিলিতভাবে সহযোগিতা করতে হবে।
উল্লেখ্য যে, এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় দেশে প্রথমবারের মতো তিনটি গ্রাম উদ্বোধন করা হয়েছে। পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রাম তিনটি হলো—দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে।…
কিশোরগঞ্জের কটিয়াদীতে দায়িত্ব পালনকালে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মো. আসাদুজ্জামান নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত…
ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটলে দেশে জ্বালানি সরবরাহে আর কোনো সমস্যা থাকবে না বলে…
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার প্রেক্ষিতে কর্তৃত্বশীলদের দিকে প্রশ্ন ছুড়েছেন জামায়াতে ইসলামীর…
রাজশাহীর রাজপাড়ায় টাকা ভাঙানোকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলার আগে…
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ…
This website uses cookies.