Header Premium (728×90)

Categories: জাতীয়

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজনে ছয়টি কমিটি গঠন

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় ও সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ছয়টি আলাদা কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ৯ আগস্ট রবিবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে নির্ধারিত দিন, তারিখ ও স্থানে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার উদ্দেশ্যেই এই কমিটিগুলো গঠন করা হয়েছে।

গঠিত কমিটিগুলোর মধ্যে সমন্বয় কমিটির নেতৃত্বে রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মী। ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটির দায়িত্বে রয়েছেন প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেল। এছাড়া আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটির নেতৃত্বে থাকবেন সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান।

তালিকায় থাকা অন্য কমিটিগুলোর মধ্যে রয়েছে আসন ব্যবস্থাপনা কমিটি, যার নেতৃত্বে আছেন কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির এবং অভ্যর্থনা কমিটি, যার নেতৃত্বে রয়েছেন আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগম।

অফিস আদেশে জানানো হয়েছে, প্রয়োজনে এসব কমিটিতে নতুন কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করা যাবে। আদেশ পাওয়ার পর কমিটিগুলোকে দ্রুত সভা করে কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপকমিটির আহ্বায়কদের নিয়মিতভাবে তাদের কার্যক্রম মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)-কে অবহিত করতে এবং প্রয়োজনীয় নির্দেশনা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য যে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বিরোধী এমপির ডিম নিক্ষেপ

কসোভোর পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে একাধিক ডিম…

9 minutes ago

হালিশহরে মমতার গাড়িবহরে হামলা, পাথর ও জুতা নিক্ষেপ

পুলিশ হেফাজতে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা দেখতে গিয়ে হালিশহরে হামলার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক…

36 minutes ago

বড় বন্ধু হলে বাংলাদেশের কিলারকে কেন জায়গা দিয়েছেন: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পাশের দেশের প্রতি ক্ষোভ প্রকাশ করে…

40 minutes ago

গুরুদাসপুরে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুর

নাটোরের গুরুদাসপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রয়াত অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের…

43 minutes ago

টেকনাফে মুক্তিপণ দিয়ে তিনদিন পর বাড়ি ফিরলেন অপহৃত দর্জি

টেকনাফে নিখোঁজের তিনদিন পর ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন মোস্তাক আহমদ নামে এক…

51 minutes ago

সালমান শাহ হত্যা মামলায় ডনের গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ মায়ের

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তারের পর সন্তোষ প্রকাশ করেছেন…

54 minutes ago

This website uses cookies.